চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন তামিম

সন্ধান২৪,কম : করোনাকালীন সময়ে গত এক মাস ধরে পেটের ব্যথায় ভুগছেন তামিম ইকবাল।  সিঙ্গাপুর, থাইল্যান্ড যাওয়ার ইচ্ছা থাকলেও ভ্রমণ এবং ভিসা জটিলতা এড়াতে ইংল্যান্ডেই উড়াল দিচ্ছেন বাঁহাতি এই ওপেনার।

চিকিত্সার কাজে আজ ২৪ জুলাই দেশ ছেড়েছেন তামিম। জানা গেছে, আজ সকালে লন্ডনের ফ্লাইটে চড়বেন তিনি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই বাঁহাতি ওপেনার। তিনি গতকাল বলেছেন, ‘শনিবার সকালে আমার ফ্লাইট।’

এরইমধ্যে কোভিড-১৯ নেগেটিভ সনদ পেয়েছেন তামিম। করোনাকালে দেশের বাইরে ভ্রমণে এই সনদ লাগছে সবার।ইংল্যান্ডে পৌঁছেও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিমকে। এরইমধ্যে বিশেষজ্ঞ চিকিত্সকের সঙ্গে কথা বলে তার সময়ও নিয়েছেন। তামিম বলেছেন, ‘চিকিত্সকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সক দেখানোর দিনক্ষণও ঠিক হয়ে গেছে।’

Exit mobile version