Friday, March 27, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

চড়কাণ্ডে ১০ বছর অস্কারে নিষিদ্ধ উইল স্মিথ

April 9, 2022
in প্রধান খবর, বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

২৭ মার্চের রাতটা যে অস্কার জয়ী অভিনেতা উইল স্মিথের জন্য এভাবে কাল হয়ে আসবে, তা হয়তো তিনি কল্পনাও করেননি। সেদিন রাতে ৯৪তম অস্কার চলাকালীন মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় মারার জেরে এবার অভিনেতাকে অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হলো।

চড়কাণ্ডের ১২ দিনের মাথায় শুক্রবার উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আলোচনায় বসে অস্কার কমিটি। সেই বৈঠক থেকেই অভিনেতাকে ১০ বছরের জন্য নিষিদ্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আমেরিকার জনপ্রিয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক ক্রিস রককে প্রকাশ্যে চড় মারার খেসারত যে উইল স্মিথকে ভালোভাবেই দিতে হবে, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ। অবশেষে হলোও তাই।

যে কারণে সঞ্চালককে চড় মেরেছিলেন উইল স্মিথ

গত ২৭ মার্চ রাতে ডলবি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল অস্কারের ৯৪তম আসর। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে হঠাৎই পিন পতন নীরবতা। একেবারে অদেখা মুহূর্ত। অনুষ্ঠানের সঞ্চালকের গালে কষে চড় বসালেন অভিনেতা উইল স্মিথ। কারণ সঞ্চালক উইলের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেছিলেন, যা অভিনেতার মোটেই পছন্দ হয়নি।

প্রায় সব পুরস্কারের মঞ্চেই দেখা যায়, অনুষ্ঠান চলাকালীন নানা ধরনের মজা করতে থাকেন সঞ্চালক। সেদিন রাতে তেমনই উইল স্মিথের স্ত্রীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন সঞ্চালক ক্রিস রক। তিনি বলে ওঠেন ‘জি আই জেন’-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি আমি। কিন্তু তার জন্য উইল রেগে গিয়েছিলেন কেন?

আসলে, হলিউডের ছবি ‘জি আই জেন’-এ যিনি নায়িকা ছিলেন, মাথায় চুম কম ছিল। বলতে গেলে ন্যাড়া। অস্কারের আসরে বসে থাকা উইলের স্ত্রী জাডার অবস্থাও ছিল ঠিক সেরকম। একটি বিরল রোগের কারণে মাথার চুল ফেলে দিতে হয়েছে তাকে।

সেটা নিয়েই মজা করেন সঞ্চালক ক্রিস রক। যেটা মেনে নিতে পারেননি উইল। তিনি দর্শক সারি থেকে কোনো কথা না বলে সোজা মঞ্চে গিয়ে ওঠেন এবং সঞ্চালকের গালে সপাটে চড় কষিয়ে দেন।

এই ঘটনার এক দিন পরই নিজের মান বাঁচাতে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন উইল স্মিথ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে সঞ্চালক ক্রিস রক এবং অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নেন। কিন্তু শেষপর্যন্ত মান বাঁচলো কি?

চড়কাণ্ডে কার ক্ষতি কার লাভ?

চড়কাণ্ডের পর অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগের পর ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন উইল স্মিথ। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে সংগঠন। নানা দিকে নানা ভাবে সমালোচিত হচ্ছেন অস্কারজয়ী অভিনেতা।

তবে শুধু সামাজিক পরিচয়ে নয়, প্রভাব পড়ছে উইল স্মিথের পেশাদার পরিচয়েও। অভিনয় জীবন থমকে গেছে ‘কিং রিচার্ড’ অভিনেতার। সাম্প্রতিক খবরে অন্তত সে রকমই ইঙ্গিত মিলছে। উইলের দুটি ছবির কাজ স্থগিত হয়ে গেছে। তার মধ্যে একটি প্রযোজনা করছিল নেটফ্লিক্স। নাম, ‘ফাস্ট অ্যান্ড লুজ’। এছাড়া উইলের ‘ব্যাড বয়েজ ৪’-এর কাজ শুরু হওয়ার কথা খুব শিগগির। সেটির কাজও বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে, উইলের চড় খাওয়ার পর সঞ্চালক ক্রিস রকের কমেডি শো-এ উপচে পড়ছে ভিড়। তাল দিয়ে বাড়ে টিকিটের দাম। অস্কার-কাণ্ডের পর প্রথমবার মঞ্চে ওঠার পর হাততালি, উল্লাসধ্বনি তো চলেছেই, উপরন্তু দর্শকেরা উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন তাকে।

স্পষ্টত, অস্কারমঞ্চে অভিনেতা উইল স্মিথের হাতে চড় খাওয়ার পরও ঠান্ডা মাথায় অনুষ্ঠান সঞ্চালনা করে যাওয়ার জন্যই মুগ্ধ দর্শকরা। এছাড়া চড়কাণ্ডের পর ক্রিস রকের শোয়ের টিকিটের দাম বেড়ে যায় কয়েক গুণ। যে টিকিটের দাম ছিল ৪ হাজার টাকা, সেই টিকিটই চড়কাণ্ডের পর বিক্রি হয়েছে ২৬ হাজার টাকায়!

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
জীবনশৈলী

ভয়ংকর খাদ্যদূষণ : প্রতি বছর বাংলাদেশে ৩ কোটি শিশু আক্রান্ত

December 8, 2025
6
No Result
View All Result

Recent Posts

  • গণহত্যা দিবসে সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদ,নিউইয়র্ক‘র আলোর মিছিল
  • জাকির এইচ চৌধুরীর ‘পাঞ্জাবী উপহার’ নিয়ে নিউইয়র্কে মিশ্র প্রতিক্রিয়া !
  • ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা
  • যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • জোহরান মামদানীর ঈদের নামাজ নিউইয়র্কের জেএমসিতে,জ্যাকসন হাইটসে চাঁদরাত পরিদর্শন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version