ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নিউইযর্কে প্রতিবাদ  সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের

সন্ধান২৪.কম: দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে যারা নিষিদ্ধ করেছে,বাংলার মাটিতে তাদেরকে বিচারের সন্মুখিন হতেই হবে । সম্প্রতি অসংবিধানিক দখলদার অন্তর্বর্তী সরকার ঐতিহ্যবাহী এই সংগঠনকে তাদের হীন স্বার্থ উদ্ধার করার জন্য নিষিদ্ধের ঘোষনা করে যা সম্পূর্ন অসাংবিধানিক। গত ৪ নবেম্বর সোমবার নিউ ইয়র্কের ওজন পার্ক আল মদিনা রেস্টুরেন্টের এক প্রতিবাদ সভায় বক্তরা একথা বলেন।

যুক্তরাষ্ট্রে অবস্হানরত সাবেক ছাত্রলীগ নেতা হাছিব মামুনের সভাপতিত্বে এবং সারওয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্হিত থেকে বক্তব্য রাখেন ।

বক্তারা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাক সুর ভি পি সুলতান মুহাম্মদ মনসুর সহ গ্রেফতারকৃত সকল নেতাদের মিথ্যা বনেয়াট মামলা প্রত্যাহার করে অনতিবিলম্বে মুক্তি দাবী করেন ।তারা ছাত্রলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞার তীব্রনিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বর্তমান দখলদার ইউনুস সরকারকে এহিঁয়া আইয়ুবের পরিনতির কথা স্মরন করিয়ে দেন ।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রত্যকটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের  অপরিসীম ভূমিকা ও আত্মত্যাগের কথা মনে করে দিয়ে বক্তরা ছাত্রলীগের ইতিহাস,ঐতিহ্য এবং অর্জিত গৌরবগাঁথা অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রবাস থেকে দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে আহ্বান জানান। সভায় বর্তমান অবৈধ দখলদার ইউনুস সরকারকে ক্ষমতাচুত্য করে প্রধানমন্ত্রী জননেত্রী খেখ হাসিনাকে স্ব-সম্মানে দেশে ফিরিয়ে আনতে সবাই অঙ্গিকারাবদ্ধ হন।

প্রসঙ্গত: গত ২৩ অক্টোবর  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ১৮ (১) ধারার অধীনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

 

 

Exit mobile version