ছাত্রলীগ নেতার রাজনৈতিক অফিস হাসপাতালে !

সন্ধান২৪.কম : ছেলের রাজনীতির জন্য একটি কক্ষ সাজিয়েছেন  ।এ ছাড়াও জামালপুর সদর হাসপাতালের বাবুর্চি কিরণ আলী হাসপাতালের জমি দখল করে বসতঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন বলে অভিযোগ উঠেছে।  

জানা গেছে, বাবুর্চি কিরণ আলী বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জামালপুর সদর হাসপাতাল শাখার সভাপতি। হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তোয়াক্কা না করেই তিনি এসব স্থাপনা তৈরি করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার নোটিশ দিয়ে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বললেও, কোন তোয়াক্কা করছেন না তিনি।

হাসপাতালের সুইপার কলোনির ঠিক পাশেই একটি টিনের বড় ঘর নির্মাণ করে বেশ কয়েক মাস ধরে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন বাবুর্চি কিরণ আলী। বাবুর্চি কিরণ আলীর নবম শ্রেণি পড়ুয়া ছেলে সাকিব জামালপুর শহর ছাত্রলীগের সদস্য ও বাংলাদেশ স্কুলছাত্র কার্যনির্বাহী সংসদ কেন্দ্রীয় কমিটির নেতা। তাকে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার জন্য বাসার একটি কক্ষে একটি অফিসও করে দেওয়া হয়েছে। কিরণ আলী চতুর্থ শ্রেণির কর্মচারীদের নেতা হওয়ায় এবং তাঁর ওপর প্রভাবশালী ব্যক্তিদের আশীর্বাদ থাকায় হাসপাতালের জমি থেকে তাঁকে উচ্ছেদও করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

সরকারি জায়গায় ব্যক্তিগতভাবে বাসাবাড়ি নির্মাণ করা ঠিক হয়নি—স্বীকার করে বাবুর্চি কিরণ আলী বলেন, ‘হাসপাতালের সুইপার কলোনির পাশে আমি যে বাসায় থাকতাম সেটি পরিত্যক্ত হয়ে গেছে।

Exit mobile version