সন্ধান২৪.কম : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। ছাত্র ইউনিয়নের নব গঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ ফয়েজ উল্লাহকে ও সাধারণ সম্পাদক হিসেবে দীপক শীলকে দায়িত্ব দেওয়া হয়েছে। নব গঠিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন সুমাইয়া সেতু।
সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ ফয়েজ উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ছিলেন। এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া দীপক শীল ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে থাকা সুমাইয়া সেতু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি ছিলেন।

নতুন কমিটির বাকিরা হলেন– সহসভাপতি: নজির আমিন চৌধুরী জয়, জয় রায়, ফয়জুর মেহেদী, কেএম মুত্তাকী, সরোজ কান্তি, অনন্য ঈদ ই আমিন, ধীষণ প্রদীপ চাকমা ও সম্পা দাস।
সহকারী সাধারণ সম্পাদক: তামজিদ হায়দার চঞ্চল, মিখা পিরেগু ও খাইরুল হাসান জাহিন। কোষাধ্যক্ষ শামীম হোসেন, দফতর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মীম আরাফাত মানব, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক প্রিতম ফকির; বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ঐশ্বর্য আহমেদ, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক বিএম জোবায়ের প্রধান, সাংস্কৃতিক সম্পাদক আসমানী আশা, ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলাম শিশির এবং সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক মুনিরা দিলশাদ ইলা।
সদস্য: মেহেদী হাসান নোবেল, অনিক রায়, এবি তাহসিন, জিকে সাদিক, সাদ্দাম হোসাইন, গৌরচাঁদ ঠাকুর অপু, এনি সেন, আবু সালেহ, মোহাম্মদ সিহাব, শামীম আহসান, সৌরভ, সম্মাদার, প্রান্ত রনি, রথীন্দ্রনাথ বাপ্পী, পিনাক দেব, আবু বকর সিদ্দিক, প্রণব কুমার দেব, আবরার নাদিম ইতু, পার্থ প্রতিম সরকার ও অপু সাহা।
রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ এই স্লোগানকে ধারণ করে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হয় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২০)। এইদিন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে উদ্বোধন করেন, আন্দোলনরত পাটকল ও চা শ্রমিকবৃন্দ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক অনিক রায়ের সঞ্চালনায় ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেলের সভাপতিত্বে ও বর্তমান এবং প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা কর্মীদের উপস্থিতিতে ৪০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনীষী রায়, সহ-সভাপতি দীপক শীল, চা শ্রমিক নেতা মুকেশ কর্মকার অনুপ, পাটকল শ্রমিকনেতা এস এ রশীদ প্রমুখ।


