জন্মদিনে বাবার দেয়া হুইস্কি বিক্রি করে বাড়ি কিনবে ছেলে

যুক্তরাজ্যে হুইস্কির পুনঃ বিক্রেতা মার্ক লিটার এসব বোতল বিক্রি করবে।

সন্ধান২৪.কম : ম্যাথু রবসনের ২৮ বছর ধরে জন্মদিনে পাওয়া হুইস্কির বোতলের এখন বাজার মূল্য দাঁড়িয়েছে ৪০ হাজার পাউন্ড (প্রায় ৪৫ লাখ টাকা)।

যুক্তরাজ্যের টনটনের একজন পিতা তার ছেলের জন্মদিনে প্রতিবছর ১৮-বছরের-পুরনো একটি করে হুইস্কি উপহার দিয়েছেন। ২৮ বছর ধরে জমা হওয়া হুইস্কি বিক্রি করে সেই অর্থ দিয়ে এখন বাড়ি কেনার পরিকল্পনা করছে ছেলে।

ম্যাথু রবসনের জন্ম হয়েছে ১৯৯২ সালে।  তার ২৮তম জন্মদিন পর্যন্ত পাওয়া ২৮টি বোতলের দাম পড়েছে ৫ হাজার পাউন্ড (৫ লাখ ৬০ হাজার টাকা)। এখন ২৮ বছরের যুবক ম্যাথু রবসন বলছেন, ‘একটা ছোট শিশুর জন্য হয়তো এটা সেরা কোন উপহার ছিল না, বিশেষ করে যেখানে কড়াকড়ি নির্দেশনা দেয়া ছিল যে, কখনোই এসব বোতল খোলা যাবে না।”

পিতা পেট ও পুত্র ম্যাথু রবসন

”প্রতিবছর জন্মদিনের এটি আমি জন্মদিনের উপহার হিসাবে পেতাম,” ম্যাথু বলছেন, ”এটা আমার কাছে অদ্ভুত লাগতো, যেহেতু তখনো আমার মদ্যপানের বয়স হয়নি।” ”তবে আমার ওপর কড়াকড়ি নির্দেশনা দেয়া ছিল, কখনোই, কোনভাবেই এসব বোতল খোলা যাবে না। আমি কঠোরভাবে নিজেকে দমিয়ে রেখেছি, সবগুলো বোতলই অক্ষত রয়েছে।”

তার পিতা, স্কটল্যান্ডের মিলনাথোর্টের বাসিন্দা পেট বলেছেন,১৯৭৪ সালে তৈরি হুইস্কির প্রথম বোতলটি কেনা হয় শিশুর জন্মদিন উদযাপনের অংশ হিসাবে। ”তখন আমি ভাবলাম, প্রতি বছর যদি আমি এভাবে ১৮-বছরের-পুরনো হুইস্কির একটা করে বোতল কিনি, তাহলে তার ১৮তম জন্মদিনে ১৮-বছরের-পুরনো আঠারোটা বোতল হবে।” তিনি বলছেন।

যুক্তরাজ্যে হুইস্কির পুনঃ বিক্রেতা মার্ক লিটার এসব বোতল বিক্রি করবে। তারা একে ‘চমৎকার একটি সেট’ বলে বর্ণনা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সেই সময় থেকেই ম্যাকালান হুইস্কি সংগ্রহের তালিকায় উঠে আসে। আশা করা হচ্ছে, এসব হুইস্কি বিক্রি করে ম্যাথু ৪০ হাজার পাউন্ড পেতে পারেন। সেই টাকা তিনি বাড়ি কিনতে প্রাথমিক জমা হিসাবে দিতে পারবেন।

 

Exit mobile version