চাষ শিখতে বিদেশ যাচ্ছে ৪০ কর্মকর্তা

সন্ধান২৪. কম : ৪০ কর্মকর্তা তেলজাতীয় ফসলের চাষ শিখতে ও মৌ পালনে প্রশিক্ষণ নিতে বিদেশে যাবেন ।  এই সফরের পেছনে ব্যয় হবে এক কোটি ৮০ লাখ টাকা । এর মধ্যে তেলজাতীয় ফসলের চাষ শিখতে শিক্ষা সফরে যাবেন ৩৬ কর্মকর্তা । এ এ ছাড়া মৌ চাষের ওপর বিদেশে উচ্চতর প্রশিক্ষণ নেবেন আরও চার  কর্মকর্তা। একনেকের জন্য তৈরি প্রকল্পের সারসংক্ষেপ পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

এর জন্য ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা। সব মিলিয়ে ৪০ কর্মকর্তার বিদেশ ভ্রমণ বাবদ খরচ হবে ২ কোটি টাকা। মৌ চাষে উচ্চতর প্রশিক্ষণে বিদেশ সফরের ক্ষেত্রে ৩০ জন কর্মকর্তার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু পরিকল্পনা কমিশনের আপত্তির কারণে তা কমিয়ে চারজন করা হয়। 

কৃষি মন্ত্রণালয়ের এ প্রকল্পটি গত ১৬ জুলাই অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এটি বাস্তবায়নে ব্যয় হবে ২৭৮ কোটি ২৬ লাখ টাকা।  পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান  বলেন, এত খুঁটিনাটি বিষয় দেখা আমার পক্ষে সম্ভব হয় না। তবে প্রকল্পটি অনুমোদন হলেও বিষয়টি দেখার সুযোগ আছে। আমি খতিয়ে দেখব। প্রয়োজনে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।

এ প্রসঙ্গে বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ  বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে বর্তমানে রাজস্ব আদায় ব্যাপক হারে কমে গেছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থের যথেষ্ট সংকট রয়েছে। সরকার ইতেমধ্যে কৃচ্ছ সাধনের জন্য বিভিন্নভাবে খরচ কমানোর উদ্যোগও নিয়েছে। সেখানে এরকম একটি প্রকল্পে বিদেশ সফরের আয়োজন কেন রাখতে হবে সেটিই বড় প্রশ্ন। 

সূত্র জানায়, প্রকল্পটির প্রস্তাব পাওয়ার পর গত বছরের ২৯ ডিসেম্বর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বলা হয়, ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রস্তাবিত মৌ পালনের ওপর কর্মকর্তাদের সার্টিফিকেট কোর্সের সংখ্যা দুই ব্যাচ থেকে যৌক্তিকভাবে বাড়ানো যেতে পারে। তবে এ বিষয়ে বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সংখ্যা ৩০ জন থেকে কমিয়ে ৪ জন করতে হবে। 

Exit mobile version