সন্ধান২৪.কম: বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পীতি রক্ষা, ৭২ সালের সংবিধান পুণপ্রতিষ্ঠার দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ করেছে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ।
২৪ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন তখনই জাতিসংঘের সামনেএই শান্তি সমবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য করেন প্রবীর রায়, রাহুল দেবনাথ, বিকাশ কুমার বৈদ্য, বিপ্লব চন্দ্র সুত্রধর, শুভজিৎ সাহা রাজু, সমীরণ চৌধুরী, পার্থ সরকার,তাপস কৃষ্ণ সরকার, মিনা ষোষ, মানিক দেবনাথ,সজল বিশ্বাস, চন্দন ঘোষ ও রঞ্চন কে সাহা।
সমাবেশে বক্তরা বলেন দেশে গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, নারী নির্যাতন, হিন্দু ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যা হুমকি, ধর্মপ্রাণ শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সভা সমাবেশে অন্য ধর্মের প্রতি অব্যাহত কটূক্তি করা হচ্ছে। অথচ তার কোন কার্যকর প্রতিকার হচ্ছে না। তাই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসবের প্রতিকার ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবী জানানো হয়েছে।


