জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদযাপন

সন্ধান২৪.কম: গত ২ জুলাই জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়।

মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এই আনন্দঘন অনুষ্ঠান উপলক্ষ্যে মিলনায়তনকে আবহমান বাঙালির সংস্কৃতির নানা উপাদানে সাজিয়ে তোলা হয়। ঢাক-ঢোল-একতারা, পালতোলা নৌকা, ডালা-কুলা, তালপাতার পাখা, নকশী কাঁথা, মাটির পুতুল, মাটির থালা-বাসন, কাঁচের চুড়ি,আলপনা ও নানা-বর্ণের ব্যানার-ফ্যাস্টুন-বেলুনে বর্ণিল হয়ে ওঠে বঙ্গবন্ধু মিলনায়তন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এর সহধর্মীনি রুবি পারভিন। তিনি তাঁর বক্তব্যে বিদেশী অতিথিদেও সামনে বাংলা নববর্ষেও ইতিহাস, ঐতিহ্য এবং মঙ্গল শোভাযাত্রার বিরবণ তুলে ধরেন। এ সময় তিনি বাংলার অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা ও অসাম্প্রদায়িক চেতনার উপর আলোকপাত করেন যেখানে সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করে। এই চেতনা ও সম্প্রীতিই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের অন্যতম অনুপ্রেরণা বলে তিনি উল্লেখ করেন।
নাচ, গান ও আবৃতির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিউ ইয়র্কের বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস এর শিল্পীবৃন্দ এবং স্থায়ী মিশনের কর্মকর্তাগণের পরিবারের সদস্যগণ অংশ গ্রহণ করেন। এই পর্বের শেষে অতিথিবৃন্দকে পিঠা-পুলি, নাড়ু,মুড়ি-মুড়কি, সাজ-বাতাসা,পায়েস, চটপটি, ফুচকা,মিষ্টিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার দ্বারা আপ্যায়ন করা হয়।

দুই ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের স্থায়ী মিশনসমূহের স্থায়ী প্রতিনিধি, কনসাল জেনারেল, সিনিয়র কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তা ও তাদের পরিবারসহ প্রায় তিনশত অতিথি গ্রহণ করেন। প্রেসরিলিজ

 

Exit mobile version