জাতিসংঘে বিশেষ দূত হিসেবে হিলারিকে ভাবছেন বাইডেন

সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন । শোনা যাচ্ছে হিলারি ক্লিনটন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ পেতে পারেন। খবর দ্য ইনডিপেনডেন্ট।

বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা থাকবেন তা নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্ভাব্য তালিকায় এক ডজনেরও বেশি ব্যক্তির নাম নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে।

মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টে বলা হয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। বাইডেন প্রশাসনে তাকে গুরুত্বপূর্ণ পদ দেয়ার ব্যাপারে আলোচনা চলছে।

মার্কিন গণমাধ্যমগুলোয় প্রকাশিত বিভিন্ন নিবন্ধে উঠে আসছে অনেক সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রীর নাম। তাদের মধ্যে রয়েছেন ডেলাওয়ারের সিনেটর ক্রিস কুনস। ডেলাওয়ারেই একসময় সিনেটর ছিলেন বাইডেন। জুইশ ইনসাইডার, ফরেন অ্যাফেয়ার্স, ওয়াশিংটন পোস্টসহ একাধিক পত্রপত্রিকায় ক্রিস কুনসের নাম এসেছে। কানেকটিকাটের সিনেটর ক্রিস মারফির নামও শোনা যাচ্ছে।

গত বুধবার ডেমোক্রেটিক রাজনৈতিক কৌশলবিদ রন ক্লেইনকে হোয়াইট হাউজে চিফ অব স্টাফ হিসেবে বেছে নিয়েছেন জো বাইডেন। বারাক ওবামার প্রশাসনে তিনি উপদেষ্টা ছিলেন। 

 

 

Exit mobile version