সন্ধান২৪.কম ঃ বাংলাদেশে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানব বন্ধন ও জাতিসংঘ মহাসচিবের বরাবর স্বারক লিপি প্রদান করেছে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে গত ২১ মার্চ মঙ্গলবার দুপুর ৩ টায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর দক্ষিণ।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। সদস্য সচিব বদিউল আলম এর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট,প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম আনোয়ার,কাজী আজম,গোলাম ফরুক শাহীন,ফিরোজ আহম্মেদ,আনোয়ার হোসেন,আহবাব হোসেন চোধুরী খোকন,সাইদুর রহমান সাঈদ ও মোঃ সোহরাব হোসেন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন এমলাক হোসেন ফয়সাল,রুহুল আমিন নাসির, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, রিপন মিয়া, কামাল উদ্দিন দিপু, জোহরা বেগম,বদরুল হক আজাদ, দেওয়ান কাউসার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সম্রাট বলেন, বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা,একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার স্থায়ী মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। শেষে জাতিসংঘের প্রতিনিধির কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


