সন্ধান২৪.কম : জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক আলোচনা সভা গত ১৩ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও শাখা সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ শওকত আলী ,তোফায়েল চৌধুরী,কেন্দ্রিয় সদস্য আবদূন নূর , সহ সভাপতি এস এম ইকবাল , যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল হাই কাইয়ুম, মোঃ আকরামুজ্জামান, মহিলা সম্পাদিকা হাবিবা বেগম, হাজী মাহতাব উদ্দিন, শাহজাহান সাজু, আবদুল কাদির লিপু ও শক্তি দাশ গুপ্ত ।
সভায় বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বরিশাল ও খুলনায় ব্যাপক কারচুপি ও প্রার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয় ।
এছাড়াও আগামী ২১ জুন অনুষ্ঠিত সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের নির্বাচিত করে ঘুষ, দূর্নীতি ,ব্যাংক লুট ,রাহাজানি সহ দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদ করার আহ্বান জানান ।
সভায় বক্তাগণ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহম্মদ এরশাদের উন্নয়নের রাজনীতি এগিয়ে নিয়ে যাবার জন্য রাজনীতিবিদ জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।


