সন্ধান২৪.কমঃ আগামী ১৭ জানুয়ারি বিশেষ ব্যবস্থায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ এর সাংস্কৃতিক আসরে থাকছে ধাকছেন বড় বড় তারকারা। জানা গেছে ৪০ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান থাকবে।
সাংস্কৃতিক আয়োজনে সিনেমার গানে মঞ্চ মাতাবেন পাঁচ তারকা। এরমধ্যে জুটিবেঁধে আসবেন ফেরদৌস আহমেদ ও অপু বিশ্বাস, সাইমন সাদিক ও মাহিয়া মাহি এবং এককভাবে তমা মির্জ ও নুসরাত ফারিয়া। তারা একাধিক গানে নাচ পরিবেশন করবেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু ও শেষ হবে সাদিয়া ইসলাম মৌ ও ওয়ার্দা রিহাবের দলের নৃত্য পরিবেশনায়। এছাড়া গান গাইবেন লিজা, ঐশীসহ আরও তিন শিল্পী। দুটি পর্বে ভাগ হয়ে চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে। যার দ্বিতীয় ভাগে থাকবে এই সাংস্কৃতিক আয়োজন।
এবার প্রায় সব একই থাকবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা ও পুরস্কার থাকবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে চলচ্চিত্রশিল্পীদের পারফরম্যান্স, গান ও নৃত্য থাকছে। সবকিছুই হবে সীমিত পরিসরে।
জানা গেছে, স্বাগত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যসহ চারটি বক্তৃতা থাকছে। ‘অন্যান্যবারের মতো এবারেও সবকিছু একই থাকবে। শুধু পার্থক্য হলো মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন। আর সব হবে স্বাস্থ্যবিধি মেনে। বর্তমানে সাংস্কৃতিক আয়োজনের জন্য রিহার্সাল চলছে বলে জানা গেছে।


