৫ সন্তানকে হত্যা করে মা ট্রেনের নিচে ঝাঁপ দিলেন !

ছবি: যে বাড়িতে ৫ সন্তানের লাশ পাওয়া গেছে সেটা ঘিরে রেখেছে পুলিশ।

সন্ধান২৪.কম : জার্মান পুলিশ দেশটির পশ্চিমাঞ্চলীয় শহরের  একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের নানি পুলিশকে টেলিফোন করে জানান, তাঁর মেয়ে (২৭) নিজের পাঁচ শিশুকে হত্যা করেছে এবং আরো এক শিশুকে নিয়ে বাসার বাইরে বেরিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১, ২, ৩, ৬ ও ৮ বছর বয়সী পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে।

পরে ওই মা অপর শিশুকে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে সলিনজেনের কাছে ডুসেলসর্ফের রেলস্টেশনে একটি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। তবে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিল্ড। এ ছাড়া ওই নারীর বাসায় ১১ বছর বয়সী আরো এক ছেলেসন্তানকে অক্ষত পাওয়া গেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

Exit mobile version