সন্ধান২৪.কম : এবার আরও একটি ভিন্ন ঘরানার নাটকে অভিনয় করলেন তিনি। নাটকের নাম ‘জামাই নাম্বার ওয়ান’। এক ঘণ্টার এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন নাবিলা ইসলাম। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। এতে আরও অভিনয় করেছেন শেলী আহসান, এস কে রতন, অনামিকা প্রমুখ। সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন মো. ওমর ফারুক।
জাহিদ হাসান নাটকের গল্প নিয়ে বলেন, ‘ এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি আমি। আমার চরিত্র নাম মানিক।হাস্যরসের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এতে দেখা যায়, মানিক স্মার্ট বুদ্ধিমান এবং খুব মেধাবী। একবার তার সঙ্গে যে কথা বলবে সেই তার ভক্ত হয়ে যাবে। তার কথার মারপ্যাঁচে ফেলে অনেক জটিল ও কঠিন সমস্যা সমাধান করে ফেলে। মানিক মাহিকে খুব পছন্দ করে। মাহি ভার্সিটি যেতে আসতে সব সময় তাকে সকালে একবার বিকালে একবার প্রপোজ করে, যতবারই মাহিকে মানিক প্রস্তাব করে মাহি ততবারই বিরক্ত হয়ে মানিককে না বলে দেয়। কারণ মানিকের বয়স মাহির চেয়ে অনেক বেশি। এভাবেই নাটকের গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে।


