জেকব ব্লেককে গুলি করেছিলেন রাস্টেন শেস্কে, নাম প্রকাশ মার্কিন পুলিশের

 

সন্ধান ডেস্ক: মার্কিন পুলিশ প্রশাসন  জেকব ব্লেককে যিনি গুলি করেছিলেন, সেই পুলিশ অফিসারের নাম স্থানীয় সময় বৃহস্পতীবার প্রকাশ করল । রাস্টেন শেস্কে নামে ওই অফিসার কেনোশা পুলিশের শীর্ষস্থানীয় পদে রয়েছেন।
রবিবার উইসকনসিনের কেনোশার মিডওয়েস্টার্ন শহরে ২৯ বছরের কৃষ্ণাঙ্গ যুবক জেকবকে তাঁর নিজের গাড়ির সামনেই অফিসার রাস্টেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পিছন সাতটি গুলি করেছিলেন। তখন জেকবের তিন সন্তান গাড়িতেই ছিল। 

প্রসঙ্গত, কয়েক মাস আগে জর্জ ফ্লয়েডের হত্যার পর কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় উত্তাল আমেরিকায় ফের এই ঘটনায় ঘৃতাহুতি পড়েছে। যা নিঃসন্দেহে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা বড় চ্যালেঞ্জ।   

উইসকনসিন ন্যায় দপ্তর বুধবার বিবৃতি দিয়ে বলেছে, ‘‌ব্লেক হেঁটে নিজের গাড়ির পাশে গিয়ে চালকের আসনের দিকের দরজা খোলেন তারপর সামনে ঝোঁকেন। তখন ব্লেকের জামা ধরে অফিসার রাস্টেন শেস্কে নিজের সার্ভিস বন্দুক থেকে সাতবার গুলি চালান।    অফিসার শেস্কে ব্লেককে পিছন থেকে গুলি করেন।’‌ কিন্তু বিবৃতি কোথাও উল্লেখ করা হয়নি রাস্টেন যখন গুলি চালিয়েছিলেন, তখন জেকব ছুরি হাতে নিয়েছিলেন নাকি পরে তাঁর গাড়ির ভিতর থেকে পুলিশ সেটি উদ্ধার করেছিল। বুধবার গভীর রাতেই মার্কিন ন্যায় দপ্তর ঘোষণা করেছে জেকবের উপর গুলিচালনার ঘটনায় তারা অসামরিক অধিকার তদন্ত শুরু করছে।

 

Exit mobile version