সন্ধান২৪.কমঃ ঘরে বসে কোভিড পরীক্ষা করার কীটস সামগ্রী বিতরণ করলো জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)।
গত ১০ ফেব্রুয়ারী বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাসেম্বেলী মেম্বর জেসিকা গনজালেস রোহাজ।

কোভিড কিট্স বিতরণকালে জেসিকা গনজালেস রোহাজ জেবিবিএর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখন কোভিড ওমিক্রণ ভয়াবহ অবস্থায় আছে। তাই আমাদেরকে সব সময় সর্তক ভাবে চলতে হবে, সব সময় মাস্ক পড়তে হবে। এখনও যারা বুষ্টার ডোজ গ্রহন করেন নাই তাদেরকে অতিদ্রুত বুষ্টার টিকা নেয়ার আহ্বান জানান গনজালেস।
জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান সবাইকে বুষ্টার টিকা গ্রহন ও মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়ে এধরণের সেবামূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেবিবিএর সাবেক ও বর্তমান সভাপতি যথাক্রমে মোহাম্মদ পীয়ার ও হারুণ ভূইয়া,সহ সভাপতি মোহাম্মদ আলম নমি ও জেড.আর চৌধুরী লিটু,কোষাধ্যক্ষ সেলিম হারুন প্রমূখ।


