সন্ধান২৪.কম ঃ যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে বাঙালী কমিউনিটির সবচেয়ে আলোচিত,সমালোচিত ও বিতর্কিত ব্যবসায়ী সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই ইন্ক‘র (জেবিবিএ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘গিয়াস-তারেক’ পরিষদ তাদের পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে।
৩০ ডিসেম্বর রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্তরায় এই পরিচিতি অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘গিয়াস-তারেক’ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ। তিনি পরিষদের প্রতিটি প্রার্থীকে মঞ্চে আহ্বান করেন এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে পরিষদকে বিজয়ী করতে জেবিবিএর ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

জেবিবিএর নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন মূলধারার রাজনীতিক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গিয়াস আহমদ তার বক্তব্যের শুরুতে গিয়াস-তাবেক পরিষদের নির্বাচনী ইশতেহারের ১৪ দফা তুলে ধরেন।
এব পর তিনি বলেন, ইতিপূর্বে জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা তেমন একটা করা হয় নাই। ‘গিয়াস-তারেক’ পরিষদ নির্বাচিত হলে, বাঙালীর রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসকে একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবে। এর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে কাজ করে যাবে। তিনি ‘গিয়াস-তারেক’ পরিষদকে নির্বাচিত করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘গিয়াস-তারেক’ পরিষদের প্রার্থীরা হলেন: সভাপতি- গিয়াস আহমেদ, সহ সভাপতি- মোল্লা এম এ মাসুদ, সহ সভাপতি- মোহাম্মদ হাসান জিলানী, সাধারণ সম্পাদক- মোহাম্মদ তারেক এইচ খান, সহ সাধারণ সম্পাদক- এমডি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক- তারিকুল ইসলাম, কোষাধক্ষ- এস এম আবুল হাসান, দপ্তর সম্পাদক- এমডি জি রহমান (আকাশ রহমান),সাংস্কৃতিক সম্পাদক- জাফর উল্লাহ মিলন, প্রচার সম্পাদক- বেলাল আহমদ এবং কর্যকরী সদস্য যথাক্রমে রকি আলিয়ান, বর্ণালী হাসান এমডি, খালেদ আকতার, আব্দুল আলিম এবং এস কিউ আলম।
উল্লেখ্য, জেবিবিএ-এর দ্বি-বার্ষিক নির্বাচনে দুটি পরিষদ লড়াইয়ে মুখোমুখি দাড়িয়েছে। ‘গিয়াস-তারেক’ পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘টুকু-মুনির’ পরিষদ।
প্রায় সাড়ে চারশত ভোটারের নির্বাচনে জেবিবিএর সদস্যরা সর্বমোট ১৫ পদে লড়ছেন । আগামী ৯ জানুয়ারী জ্যাকসন হাইটসের ৩৭-১৫ ৭৩ ষ্ট্রীটে জেবিবিএর নির্বাচন অনুিষ্ঠত হবে।