জো বাইডেন যে ৬ জন কর্মকর্তার নাম ঘোষনা করলেন

সন্ধান২৪.কম : ”আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে’, এই ঘোষণা দিয়ে তিনি বলছেন, ”বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নয়, বরং বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত”।সেই লক্ষ্য নিয়ে নতুন প্রশাসনের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন ত ।

তার নতুন ঘোষিত নিয়োগ অনুমোদন পেলে এভ্রিল হাইনেস হবেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রথম নারী পরিচালক। আলেহান্দ্রো মায়োর্কাস হবেন প্রথম ল্যাটিনো হোমল্যান্ড সিকিউরিটি প্রধান।

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর পক্ষে সম্মতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুতরাং এখন থেকে সর্বোচ্চ গোপনীয় বা টপ সিক্রেট গোয়েন্দা তথ্য পেতে শুরু করবেন জো বাইডেন।

যদিও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এখনো পরাজয় মেনে নিতে রাজি নন। কোন তথ্যপ্রমাণ ছাড়াই আগের মতো তিনি দাবি করে চলেছেন যে, তেসরা নভেম্বরের নির্বাচনে কারচুপি হয়েছে।

হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়ায় মি. বাইডেন এখন প্রতিদিন আন্তর্জাতিক হুমকি এবং নানা বিষয়ের তথ্যের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং দায়িত্বভার গ্রহণের প্রস্তুতির জন্য কয়েক মিলিয়ন ডলারের তহবিল পাবেন।

জ্যাক সুলিভান, লিন্ডা থমাস-গ্রীনফিল্ড এবং অ্যান্টনি ব্লিনকেন

নতুন প্রশাসনে কারা আসছেন?

মঙ্গলবার ছয়জন প্রধান কর্মকর্তার নাম ঘোষণা করেছেন জো বাইডেন।

ফেডারেল রিজার্ভের সাবেক প্রধান জ্যানেট ইয়েলেনকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী করা হবে বলে ধারণা করা হচ্ছে, যদিও সেই ঘোষণা এখনো আসেনি।

মি. কেরি অথবা মি. সুলিভান ছাড়া অন্যসব নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদন দরকার হবে। তবে সাধারণত কোন নিয়োগ প্রত্যাখ্যাত হয় না।

 

 

Exit mobile version