সন্ধান২৪.কমঃ গতকাল বৃহস্পতিবার রাতে স্মরণকালের ভয়াবহ আগুনে ভষ্মিভূত হয়েছে নিউইর্য়কের বাংলাদেশি অধ্যুষিত বানিজ্যিক এলাকার কয়েকটি প্রতিষ্ঠান। অগ্নিকান্ডে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার কাছে ৭৪ স্ট্রীটের একটি রেস্টুরেন্টে অগুনের সূত্রপাত হয়ে তা পুরো ব্লকে ছড়িয়ে পড়ে।

প্রাথমিক সূত্রে জানা যায়, আগুনে পাশের একটি ভবন হুমকির মুখে পড়ে এবং প্রচন্ড বাতাসের কারণে তা আশপাশে ছড়িয়ে পড়ে। গোটা রাত এবং পরের দিন শুক্রবার সারাদিন ফায়ার ব্রিগেডের অর্ধ শতাধিক ইউনিট এই আগুন নেভানোর কাজে অংশ নেয় । পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।
আনুমানিক রাত এগারোটার দিকে অগ্নীকান্ডের সূত্রপাত হয়। থ্রি-অ্যালার্মের এই আগুনে ৭৪ স্ট্রীটের প্রিন্স রেস্টুরেন্ট পুড়ে গেছে। এ সময় প্রচন্ড ঝড়ো বাতাসে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এত রাতে এলাকার প্রায় সব দোকানপাট বন্ধ ছিল। ফায়ার ফাইটাররা দোকানের ঝাপ কেটে ভেতরে ঢুকে আগুনের বিস্তৃতি রোধের ব্যবস্থা নেন। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ফায়ার ফাইটাররা আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন।
অগ্নীকান্ডের সময় উপস্থিত মানুষেরা বলেন, আগুনের লেলিহান শিখা ছিল স্মরণাতিতকালের মধ্যে ভয়াবহ। ফ্রায়ার ব্রিগেড ও পুলিশের শতাধিক গাড়ি পুরো অগ্নিকান্ডে নিয়োজিত ছিল। ৫/৬ বক্ল থেকে আগুনের লেলিহান শিখা ও পোড়া গন্ধ পাওয়া গেছে।’
জ্যাকসন হাইটসে অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের সংখ্যাও জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার ব্রিগেডের শতাধিক কর্মী আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিল।