জ্যাকসন হাইটস এলাকাবাসীর রিভার ক্রজ

সন্ধান২৪.কমঃ জ্যাকসন হাইটস এলাকাবাসী আয়োজিত রিভার ক্রুজ অনুষ্ঠিত হলো রোববার ৪ জুুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রধান ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ।

শাকিল মিয়ার সভাপতিত্বে ও মিয়া মোহাম্মদ দুলালের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জেবিবিএর সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান। এ ছাড়াও বক্তব্য রাখেন নৌ-ভ্রমণের আহবায়ক মো: শাহাদাত হোসেন,সদস্য সচিব মানিক বাবু, প্রধান সমন্বয়কারী দেওয়ান মনির, যুগ্ম আহবায়ক শফি উদ্দিন ও আফতাব জনি, সমন্বয়কারী কবির চৌধুরী জসি,সাখাওয়াত বিশ্বাস, সোহেল গাজী ও জামান তুহিন।
সংগীত পরিবেশন করেন,প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, শাহ মাহবুব, রায়হান তাজ,প্রমি তাজ, সেলিম ইব্রাহিম, কামরুজ্জামা, শশি, অনিক রাজসহ অনেকে।
রোববার দুপুর ১২টায় স্কাইলাইন প্রিন্সেস কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে যাত্রা শুু করে। স্ট্যাচু অব লিবার্টি ঘুরে বিকেল ৪টায় তা আবার ফিরে আসে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন মিন নিজামুল হক,ইকতারুজ্জামান রতন,বিপ্লব সাহা,ডিউক খান,শাহীন এইচ চৌধুরী।

Exit mobile version