জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি কমিটির মেয়াদ দুই বছর বাড়লো

সন্ধান২৪.কম: নিউইয়র্কে অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের যৌথ সভায় বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ আরো দুই বছর বাড়ানো এবং খুব শিগগির সংগঠনে ভবন কেনার সিদ্ধান্ত হয়েছে।


গত ১০ নভেম্বর বুধবার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইডের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। দুই বৎসরের মধ্যে নিজস্ব ভবন করা ক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপদেষ্টা ছদরুন নূর, অধ্যাপিকা হুসনে আরা বেগম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও বেলাল আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সেবুল মিয়া, সহ সভাপতি মান্নাফ তালুকদার সহ রিজু মোহাম্মদ, রাসেক মালিক, মোহাম্মদ আখতার বাবুল, আফরোজা রোজী প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল।
সভায় বলা হয়, মহামারী করোনা সহ বিভিন্ন কারণে সাংগঠনিক কর্মকান্ড ব্যহত হয়েছে। তাই বাস্তবতার নিরিখে বর্তমান কমিটি (উপদেষ্টা ও কার্যকরী) আগামী দুই বছর (২০২২-২০২৩) দায়িত্ব পালন করবে।
সভার অন্যান্য সিদ্ধান্তের মধ্যে মাদক বিরোধী সেমিনার আয়োজন, বাংলাদেশের মহান দিবস পালন, নিউইয়র্ক সিটির নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান নির্বাচিতদের সংবর্ধনা এবং আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব কর্মসূচী বাস্তবায়নের জন্য বিভিন্ন উপ কমিটিও গঠন করা হয়।

Exit mobile version