সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন পালন করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ ।
২৭ জুলাই দুপুরে নিউইর্য়কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এষ্টোরিয়া পার্কে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে। দুই জায়গাতেই সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

আওয়ামী লীগ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ । আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাজী এনাম, মোহাম্মদ সোলেয়মান আলী, মহিউদ্দিন দেওয়ান, শিবলী সাদিক, জাহাঙ্গীর হোসেন মিয়া, সাখাওয়াত হোসেন বিশ্বাস প্রমূখ।

সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে কেন্দ্র করেই আবর্তিত। স্বাভাবিকভাবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য উত্তরসূরি যে সজীব ওয়াজেদ জয়, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। মাতামহ বঙ্গবন্ধু ও মা শেখ হাসিনার মতোই পরিশ্রমী তিনি। তারুণ্যের প্রাণময়তায় আওয়ামী লীগকে তিনি গড়ে তুলতে চান নতুন দিনের একটি রাজনৈতিক দল হিসেবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ : অপর দিকে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, স্বেচ্ছাসেবক লীগ পরিবারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল বাংলার রুপকার সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম শুভ জম্মদিন উদযাপন করে।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য মোঃ আব্দুল ওয়াহেদ। আলোচনায় অংশ গ্রহন করেন যুব লীগ নেতা সাইফুল্লা ভূঁইয়া, গণেশ কীর্তনীয়া, মোঃ রিয়াজুল কাদির লস্কর (মিঠু), শেখ অলি আহাদ এবং কুইন্স যুবলীগের সভাপতি নান্টু মিয়া।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা বক্তরা বলেন, জয় বাংলাদেশের আগামী দিনের এক বলিষ্ঠ নেতা হিসেবেই নিজেকে তিল তিল কবে গড়ে তুলছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা পরিপূর্ণতা পাবে সজিব ওয়াজেদ জয়ের হাত ধরে।


