সন্ধান২৪.কম: করোনা-আক্রান্ত তুমুল জনপ্রিয় কবি জয় গোস্বামী । রবিবার সন্ধ্যায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল কবির অবস্থা।
জয়ের স্ত্রী কাবেরী গোস্বামীও আসুস্থ। তাঁরও করোনার মৃদু উপসর্গ রয়েছে। ঝুঁকি না নিয়ে জয়ের সঙ্গে কাবেরীকেও ভর্তি করা হয় হাসপাতালে। তিনিও ভাল আছেন বলে জানা গিয়েছে।
রবিবার সকালে কাঁপুনি দিয়ে জ্বর আসে জয় গোস্বামীর। সঙ্গে বমিও হতে থাকে। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছে গেলে বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়া হয় সন্ধ্যায়। প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল ৬৬ বছরের কবিকে। পরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাঁকে।
