ঝড়ে প্রয়োজন ছাড়া বাইরে না: মেয়র মামদানী। নিউইয়র্কে  জরুরি অবস্থা ঘোষণা, অনেক অনুষ্ঠান বাতিল

সন্ধান২৪.কম : গতকাল রাতে  যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে একটি শক্তিশালী ঝড় নর-ইস্টার (Nor’easter) আঘাত হেনেছে। শক্তিশালী নরইস্টার এগিয়ে আসায় নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র যোহরান মামদানি।

নিউইয়র্ক শহরের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল এবং মেরিল্যান্ডের ওশান স্যালিং সংগীত উৎসব বাতিল করা হয়েছে।

ভয়ঙ্কর ঝড়ের ফলে নিউইয়র্ক, বস্টন, ফিলাডেলফিয়া, নিউ জার্সি এবং লং আইল্যান্ডের উপকূলীয় এলাকাগুলো প্রচন্ডভাবে ঝড়ের ঝুঁকিতে রয়েছে।ইতিমধ্যে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ছবি সংগৃহিত

নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকা ও বোস্টনসহ উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকার বড় অংশে বৃষ্টি, বন্যা এবং ক্ষতিকারক বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সপ্তাহান্তজুড়ে আবহাওয়া অস্থিতিশীল থাকার আশঙ্কা রয়েছে। তাই নিউইয়র্কের স্থানীয় সতর্কবার্তাগুলোর দিকে নজর রাখতে, দুর্যোগপূর্ণ সময়ে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে বাসিন্দাদের আহ্বান জানানো হচ্ছে।

ছবি সংগৃহিত

লং আইল্যান্ড ও দক্ষিণ নিউ ইংল্যান্ডে ৩ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বিদ্যুৎ ও ফ্লাইট বিঘ্ন: ঝড়ের কারণে ইতোমধ্যে ৭০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

ম্যাসাচুসেটসে এড শিরানের কনসার্ট, নিউইয়র্ক শহরের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল এবং মেরিল্যান্ডের ওশান স্যালিং সংগীত উৎসব বাতিল করা হয়েছে।

ছবি সংগৃহিত

ঝড় নর-ইস্টার (Nor’easter) আঘাতের ফলে এসব এলাকায় ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস ও উপকূলীয় বন্যা দেখা দিয়েছে। ১০টি অঙ্গরাজ্যের কিছু অংশে ৫০ মাইল বা তার বেশি বেগে বাতাস বইছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সপ্তাহজুড়ে জোয়ারের সময় উপকূলীয় এলাকায় বড় ধরনের প্লাবন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বজায় থাকতে পারে।

‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ এই অঞ্চলের জন্য বাতাস ও উপকূলীয় প্লাবন সংক্রান্ত সতর্কতা জারি করেছে; বিশেষ করে লং আইল্যান্ড এবং অন্যান্য উপকূলীয় এলাকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ হতে পারে। এছাড়া গাছপালা উপড়ে পড়া, বিদ্যুৎ বিভ্রাট এবং যাতায়াতের ক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতির বিষয়েও কর্মকর্তারা সতর্ক করছেন।

 

 

Exit mobile version