Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

টাইমস স্কয়ারে বর্ষবরণে বাঙালি গড়লো নতুন ইতিহাস

নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের নতুন বছরকে বরণ

April 19, 2024
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
9
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম:  বিশ্বেও রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কের টাইম স্কয়ারে উৎসব-আনন্দের মধ্য দিয়ে শত শত বাঙালি বরণ করে নেয় বাঙালির সর্বজনীন লোকউৎসব বাংলার নববর্ষকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানী ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় এই টাইম স্কয়ারে প্রবাসীরা উদযাপন করে বাংলা সন ১৪৩১। বাঙ্গালির প্রাণের উৎসবকে ঘিরে ছিল মঙ্গল শোভাযাত্রা, আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। মূলত এদিন বিকেল থেকে রাত পর্যন্ত টাইম স্কয়ার হয়ে উঠে শ্বাশত বাঙালির এক মহামিলন কেন্দ্র। বর্ষবরণের অবিশ্বাস্য,বর্ণাঢ্য ও অনিন্দ এই উৎসব দেখে উপস্থিত বিশ্বের শত শত পর্যটক অবাক-বিশ্ময়ে অভিভূত হয়ে পড়েন।

গত শনিবার এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড ম্যানহাটনের টাইমস্কয়ারে সহস্রকন্ঠে বরণ করে নেওয়া হয়েছে ১৪৩১ বঙ্গাব্দকে। বাংলাদেশের সময়ের সঙ্গে মিলিয়ে শনিবার বিকেলে এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। এছাড়াও বিভিন্ন সংগঠন নিউইয়র্ক শহরের বিভিন্ন স্থানে বাংলার নতুন বছরকে বরণ করে নিতে নানান অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার ও রবিবার দুইদিনব্যাপী প্রথম দিন টাইম স্কয়ারের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আয়োজনের আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম এবং স্বাগত বক্তব্য রাখেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড’র প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা। দ্বিতীয় দিন রবিবার জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় দিনব্যাপী বর্ষবরণের আয়োজন করে এই সংগঠনটি।
এছাড়াও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব্য লায়লা হাসান,নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা,আইএফআইসি ব্যাংক’র হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন সৈয়দ মনসুর মোস্তফা, আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার , গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও ও সাপ্তাহিক আজকাল সম্পপাদক শাহ্নেওয়াজ , নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাপ্তাহিক আজকাল ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, থ্যাইল্যান্ড এবং নেপালের কনসাল জেনারেল প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংবাদিক শামীম আল আমিন, রুমা, মৃদুল ও এলভিস।
রাত এগারোটা পর্যন্ত এই অনুষ্ঠানসূচীতে ছিল আলোচনা, নাটক,একক-দলীয় গান ও নৃত্য। এতে বেশ বাংলাদেশ, ভারত,নেপাল ও থ্যাইল্যান্ডের শিল্পীরা অংশ গ্রহন করেন। ছিল শিশুদের নিয়ে বিশেষ পরিবেশনা। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন রানো নেওয়াজ, শাহ মাহবুবসহ অনেকে। সহস্রকন্ঠে সংগীতে নেতৃত্ব দেন মহিতোষ তালুকদার তাপস।
ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম রাত পৌনে ১০টায় টাইমস স্কয়ারের মঞ্চে বেশ কয়েকটি সংগীত পরিবেশন করেন। এ সময় তিনি বলেন, ‘কনকনে শীতের মধ্যে হাজার দশেক মানুষ আমার গান শুনতে দাঁড়িয়ে আছেন; এটা আমার জন্য অসম্ভব রকম সম্মানের।’ ছিল দুইবাংলার বিখ্যাত শিল্পী পার্বতী বাউলের পরিবেশনা।
সৈয়দ হাসান ইমাম বলেন, টাইমস স্কয়ারে হাজারো বাঙালির উপস্থিতিতে মঙ্গল শোভাযাত্রা এবং সহস্রকন্ঠে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার যে ইতিহাস সৃষ্টি করেছেন বাঙালি অভিবাসীরা, তা অবিস্মরণীয়। এভাবে বাঙালির সংস্কৃতিকে বিশ্বময় উদ্ভাসিত করতে, জাগ্রত রাখতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সরব থাকতে হবে।”
মুক্তিযোদ্ধা ও অভিনেত্রী লায়লা হাসান বলেন, “বাংলা সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে প্রবাস প্রজন্মকে জড়িয়ে রাখার এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আমাদের দেখিয়ে যাওয়া সাংস্কৃতিক কর্মকান্ড সামনের দিনগুলোতে নতুন প্রজন্ম ধারণ ও লালনে উৎসাহিত হবে বলে আশা করছি।”
কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, ইতিহাস সৃষ্টিকারী এই আয়োজন আগামী প্রজন্মকে বাংলা সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে।
শাহ আলম সারওয়ার বলেন, ‘আমেরিকার অভিবাসীরা টাইমস স্কয়ারে যে অভূতপূর্ব আয়োজন করেছেন, তার সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা গর্বিত।’
বিশেষ অতিথির বক্তব্যে শাহ্নেওয়াজ বলেন, ‘আমেরিকায় বাংলাদেশিরা স্বতন্ত্র একটি অবস্থান তৈরি করতে পেরেছে। টাইম স্কয়ারের বিশাল এই আয়োজনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানাতে পেরেছি।’
আয়োজক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, ‘গত বছর আমরা শত কণ্ঠে নতুন বছরকে বরণ করেছিলাম, এবার বরণ করেছি সহ¯্র কণ্ঠে। এ আনন্দ আয়োজন অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শিল্পী ও দর্শনার্থীরা অংগ্রহণ করেছেন। আবহমান বাংলার ঐহিত্যবাহী সংস্কৃতি, নাচ গান ও যাত্রাপালা, কোনো কিছুই বাদ ছিল না আমাদের আয়োজনে।’
টাইমস স্কয়ারের আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, প্রধান সমন্বয়কারী শিবলী সাদেক, তানভীর আহমেদসহ অনেকে।
দ্বিতীয় দিন ১৪ এপ্রিল জ্যাকসন হাইসের ডাইভারসিটি প্লাজায় এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের দুই দিনব্যাপী এ আয়োজন শুরু হয় সকাল ১১টায় শেষ হয় মধ্যরাতে। এদিনও মমতাজের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দুইদিনের অনুষ্ঠানে সাংগঠনিক ভাবে অংশ নেয় শিল্পকলা একাডেমি ইউ এস এ,প্রকৃতি, সংগীত পরিষদ, বহ্নিশিখা,রবীন্দ্র একাডেমি।

ড্রামা সার্কল : বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে  ড্রামা সার্কল এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ ১৪৩১ অনুষ্ঠান।
১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন বিকেল থেকেই  দর্শক-শ্রোতা উপস্থিত হন উডসাইডের গুলশান ট্যারেসে। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পান্তা ইলিশ ভোজে আপ্যায়ন করা হয় সকলকে, মূলমঞ্চে ধারাবাহিকভাবে পরিবেশিত হয় নানান অনুষ্ঠান। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো তারা এই অনুষ্ঠানের আয়োজন করে।


পান্তা ইলিশ ভোজ পর্বটি উদ্ধোধন করেন ফার্মাসিস্ট মোসতাক আহমেদ। সংগঠনের সভাপতি আবীর আলমগীরের সঞ্চালনায় শুরুতেই স্বাগত শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস আহমেদ, তারপর অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ,প্রবীন সাংবাদিক ও সাপ্তাহিক আজকাল প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক পরিচয় এর সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক নিউইয়র্ক সময় এর সম্পাদক জাকারিয়া মাসুদ, আইবি টিভির চেয়ারম্যান মিলা হোসেইন, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া,জেট ডিরেক্ট মর্টগেজ এর জান ফাহিম, উৎসব গ্রুপের রায়হান জামান, টাউন এমডি গ্রুপের রাহাত মুক্তাদির ও সোনিয়া লাসমিন লাবনী, বারী গ্রæপের আসেফ বারী টুটুল ও মুনমুন হাসিনা, মীনা গ্রুপের মেহবুব কোয়েল ও রিফাতি ফারুক, এফএমএস গ্রæপের হোসেইন জব্বার শৈবাল ও সায়মা, আশা হোমকেয়ার আকাশ রহমান ও মিসেস আকাশ, ইমিগ্রেন্ট হোম কেয়ার এর শামসুন্নাহার নিম্মি, রিয়েল এস্টেট ইনভেস্টর মর্তুজা কামাল সিদ্দিকী প্রমূখ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে নৃত্য অংশগ্রহন করে প্রিয়া ড্যান্স একাডেমী, নীলা ড্যান্স একাডেমী, অন্তরা সাহা ড্যান্স ট্রুপ ও নীলা জেরীন। আবৃত্তি করেন ফারুক আজম, সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, সজল রায়, কান্তা আলমগীর, শাহরিন সুলতানা, আলেয়া ফেরদৌসী, হোসেইন জব্বার শৈবাল ও করিম হাওলাদার। তবলায় ছিলেন তপন মোদক ও ঢোলে শফিক ঢুলি। এ পর্ব সঞ্চালনা করেন আদিবা জহির। সাউন্ডে ছিলেন তানভির শাহীন।

অনুষ্ঠানের এক পর্যায়ে সেরা বৈশাখী সাজের জন্য পুরস্কৃত করা হয় কয়েকজনকে। বৈশাখী সাজের সেরা পুরস্কার তুলে দেয়া হয় চারজন নারী দর্শকের মাঝে, এই পর্বটির বিচারক ছিলেন মডেল অভিনেত্রী মোনালিসা ও মিলা হোসেইন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রুনিস ডিজায়ার এর রোজিনা আহমেদ রুনি এবং মীনা গ্রুপের রিফাতি ফারুক।
বর্ষবরণ অনুষ্ঠানে ইলিশ মাছ দিয়ে সহযোগিতা করেন এলডার্ট হোম কেয়ার এর শামসুন্নাহার নিম্মি।

শোটাইম মিউজিক :
শোটাইম মিউজিক দুইদিন ব্যাপী ‘বৈশাখী উৎসব ও বাংলা বর্ষবরণ ১৪৩১’ অনুষ্ঠানের আয়োজন করে।
গত ১৪ এপ্রিল রোববার ‘গোল্ডেন এইচ হোম কেয়ার প্রেজেন্টস’ শীর্ষক এই অনুষ্ঠান হয় জ্যামাইকার দি ম্যারি লুইস একাডেমীতে। দুপুর দুইটা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধন করেন দোহার উপজেলা সমিতির ইসভাপতি দুলাল বেহেদু।


প্রথম দিন ১৩ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ছিল আয়োজক, অতিথি এবং শিল্পীদের নিয়ে পান্তা ইলিশের আয়োজন। আলমগীর খান আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্নেওয়াজ এবং ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ও জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মানসহ অতিথি শিল্পীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি  শাহ নেওয়াজ শুভেচ্ছা বক্তব্য দেন এবং প্রবাসীদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। বক্তব্য দেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক আশিক রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম, খলিল বিরিয়ানি হাউজের প্রেসিডেন্ট খলিলুর রহমান, মেয়র এরিক অ্যাডামসের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, ঢাকা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী মহসিন নিরু প্রমুখ। এরপর সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকা জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রেমা রহমান, নিপা জামান, কামরুল ইসলাম, শামীম সিদ্দিকী, মিতু মাহামুদ, তৃনীয়া হাসান।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানসূচীতে ছিল আলোচনা, পান্তা ইলিশ, রকমারি শাড়ি কাপড়-পিঠা ও জুয়েলারি ষ্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিন সংগীত পরিবেশন করেন বন্যা তালুকদার আর ফিড ব্যাক খ্যাত লুমেন। ছিল ফ্যাশান শো ও আকর্ষণীয় রাফেল ড্র।

আনন্দধ্বনী : অন্যদিকে আনন্দধ্বনীর প্রায় দেড়শ শিল্পীকে নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া চলছে। নিউইয়র্কে আনন্দধ্বনির বর্ষবরণ শুরু ২০১৭ সাল থেকে যা এখন পর্যন্ত বহমান ।

এবারে আনন্দধ্বনির নিউইয়র্ক প্রভাতী বর্ষবরণ আগামী ১৪ এপ্রিল রবিবার সকাল ৮:১৫ মিনিটে জামাইকার দি মেরী লুইস একাডেমীতে। ঢাকার রমনার বটমূলের আদলে সাজানে এই অনুষ্ঠানে বিশেষ শিল্পী হিসাবে ছিলেন অদিতি মহসিন । সঙ্গীত পরিবেশন করে আনন্দধ্বনি ও প্রবাসের বিশিষ্ট শিল্পীরা । অনুষ্ঠানে সকল দর্শকের জন্য প্রাত:রাশ (সকাল ৭-৮:৩০ টা) অনুষ্ঠান শেষে বৈশাখী আহার ব্যবস্থা করা হয়।

ডায়াস্পোরা ইউ এস এ : ১৪ এপ্রিল রবিবার বেলা ২টা থেকে রাত দশটা পর্যন্ত জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ডায়াস্পোরা ইউ এস এ ইনক আয়োজন করেছে সম্মিলিত বর্ষবরন ২০২৪ অনুষ্ঠানের। অনুষ্ঠানে আলোচনা, সংগীত, দলীয় ও একক গান , শিশুদের চিত্রাংকণ, আবৃত্তি,যন্ত্র সঙ্গীত, যেমন খুশী সাজো, দলীয় ও একক নৃৃত্য ছাড়াও ছিল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন।


শিল্পী তাজুল ইমামের পরিচালনায় কবি-সাহিত্যিকদের আড্ডা অনুষ্ঠানে অংশ নেন নিউইয়র্কের লেখকরা। ‘ জীবন সুন্দর আনন্দময়’ শীর্ষক অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মহিতোষ তালুকদার তাপস। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কিছু স্থির চিত্র প্রদর্শন করা হয়।
ডায়াস্পোরার সভাপতি প্রতাপ দাসের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বর্ষবরণের শুভ সূচনা হয়।

বেঙ্গলী ক্লাব ইউএসএ এবং দেশী ওয়ার্কস : বেঙ্গলী ক্লাব ইউএসএ এবং দেশী ওয়ার্কস‘র যৌথ আয়োজনে ১৩ এপ্রিল শনিবার হয়ে গেল চৈত্র সংক্রান্তি উদযাপন ও বাংলা নববর্ষ।

দুপুর ১২ টা থেকে রাত দশটা পর্যন্ত চলা জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় আবহমান বাংলা ও বাঙ্গালীর সংস্কৃতিকে তুলে ধরার এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক করে গোল্ডেন এইজ হোম কেয়ার।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্নেওয়াজ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক রাশেদ আহমেদ, সদস্য সচিব জুবায়ের খান, প্রধান সমন্বয়কারী অনিক রাজ, অর্থ সম্পাদক দীনেশ মজুমদার প্রমূখ।
অনুষ্ঠানের কর্মসূচীতে ছিল লোক সঙ্গীত ও নৃত্য, পুঁথি পাঠ, আবৃত্তি,নাটকসহ অন্যান্য অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন রকমের স্টল বসে মেলা প্রাঙ্গণে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন রানো নেওয়াজ,শাহ মাহবুব, অনিক রাজ প্রমূখ।

 

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version