সন্ধান২৪.কম : শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা সংক্রমণ এড়াতে বহু মার্কিন নাগরিকই আগাম ভোটে উৎসাহী। এ দিন সেই সারিতে রইলেন ট্রাম্পও। ভোট দিয়ে বেরিয়েই স্বভাবসিদ্ধ ভাবে সহাস্যে ট্রাম্প ঘোষণা করেছেন, ‘‘আমি যাঁকে ভোট দিলাম তিনি ট্রাম্প।’’আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ আমেরিকায়।
শুক্রবার হোয়াইট হাউসের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ট্রাম্প ফ্লোরিডায় আগাম ভোট দেবেন। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একটি পাঠাগারে ভোট দান কেন্দ্র তৈরি হয়েছিল। এ দিন সেখানেই ভোট দেন মার্কিন প্রেসিডেন্ট। এ দিন অবশ্য ভোট দেওয়ার সময় ট্রাম্পের মুখে মাস্ক দেখা গিয়েছে।
