Saturday, March 7, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

ট্রাম্প-বাইডেন প্রথম বিতর্কে ব্যক্তিগত আক্রমন, বিশৃঙ্খলা

September 30, 2020
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
13
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে । এই নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকায় শুরু হয়ে গেছে দেশটিতে প্রচলিত প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর মধ্যে প্রকাশ্যে বিতর্ক অনুষ্ঠান । ৯০ মিনিটব্যাপী বিশৃঙ্খলপূর্ণ বিতর্কে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করেন বাইডেন ও ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা) প্রথম বিতর্কে মুখোমুখি হন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠিত হবে ১৫ ও ২২ অক্টোবর।

বিশৃঙ্খলাপূর্ণ এই বিতর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নানাভাবে হেনস্থা ও কথা বলতে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। ট্রাম্প আসন্ন নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। বিতর্কের আগে থেকেই তিনি শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের নিন্দা জানানোর বিরোধিতা করেছেন।

বিতর্কের ৯০ মিনিটের বেশিরভাগ সময় ট্রাম্প সমর্থকদের নানা ধরনের প্রশ্ন ও হট্টগোলে অনুষ্ঠান পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এ সময় বিতর্কের মডারেটর ক্রিস ওয়ালেস ট্রাম্পকে ও তার সমর্থকদের শান্ত থাকার জন্য বারবার অনুরোধ করেন। নির্বাচন অনুষ্ঠানের আগেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জবাবে বাইডেন এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়াই এর নির্বাচন পর্যবেক্ষণ উল্লেখ করেন। এফবিআই পরিচালক জানিয়েছিলেন ব্যাপক ভোটার জালিয়াতির এখনো পর্যন্ত কোনও প্রমাণ নাই। বাইডেন বলেন, “আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা মানে মানুষকে ভোটদান থেকে বিরত রাখা। এই নির্বাচন বৈধ হবে না বলে ট্রাম্প জনগণকে ইতিমধ্যেই ভয় দেখানোর চেষ্টা করছেন।“

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের ভোটেই নির্বাচনের ফলাফল নির্ধারণ হবে তাই ভয়মুক্ত থেকে ভোট দিন। আপনারা আপনাদের নিজ নিজ স্টেটে প্রথম দিকেই ভোট দিতে চেষ্টা করবেন। যেভাবেই হোক ভোট দিন এবং এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করুন।”

বাইডেন বলেন, হুমকি ধামকি দিয়ে, ক্লাউন সেজে ট্রাম্প আর ক্ষমতায় থাকতে পারবেন না। করোনাভাইরাস প্রসঙ্গে বাইডেন বলেন, করোনা নিয়ে প্রেসিডেন্টের কোনও পরিকল্পনা ছিল না।

এর জবাবে ট্রাম্প বলেন, “এটা ছিল চীনের ভুল। এরকম হওয়া কখনওই উচিৎ ছিল না। তবে আমরা দুর্দান্ত কাজ করেছি।“ ট্রাম্প আরও বলেন, বাইডেন এমন পরিস্থিতিতে পড়লে পুরো দেশ বন্ধ করে দিতেন এবং পুরো দেশকে ধ্বংস করে দিতেন।

এদিকে ট্রাম্পের ১০ বছর আয়কর না দেওয়ার বিষয়ে বিতর্কে বাইডেন বলেন, “আপনি মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট।। একজন স্কুল শিক্ষকও আপনার চেয়ে বেশি আয়কর দেন।“ এর জবাবে আয়কর নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে অস্বীকার করেন ট্রাম্প। তবে ট্রাম্প বলেছেন, ব্যবসায়ী হিসেবে বুদ্ধি খাটিয়ে তিনি যথাসম্ভব কম আয়কর দেন।

বিতর্কের মডারেটর ওয়ালেস যুক্তরাষ্ট্রে জাতিগত সম্পর্কের প্রশ্ন তুলে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশব্যাপী পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভে হিংসাকে উস্কে দেওয় শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের নিন্দার আহবান জানালে ট্রাম্প তা করতে অস্বীকার করেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই বলে আসছেন জো বাইডেন বয়সের ভারে ন্যুব্জ। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন মাদকাসক্ত কি না তা পরীক্ষারও দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

চলতি বছরের শুরুর দিকে দলীয় রাজনৈতিক বিতর্কে তার প্রতিদ্বন্দ্বীর অসংলগ্ন অংশগ্রহণের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মাদক সেবন এর জন্য দায়ী হতে পারে।

ট্রাম্প প্রায়ই বাইডেনের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়েও তার দলেরই অনেকের প্রশ্ন রয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট বিতর্ক নিয়ে গঠিত স্বাধীন ও নিরপেক্ষ কমিশন জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর।

সল্টলেক সিটিতে ভাইস প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী মাইক পেন্স ও ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে।

১৯৬০ সাল থেকে যুক্তরাষ্ট্রে বিতর্কের প্রথা চলে আসছে। বিতর্কের ধরন সবসময়ই একই। উপস্থাপক প্রশ্ন করেন এবং প্রার্থীরা উত্তর দেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিতর্ক একটি অন্যতম অনুষঙ্গ এবং এটি নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করে। মার্কিন রাজনীতিতে প্রেসিডেন্ট প্রার্থীদের দলীয় মনোনয়ন নিতে হলেও বিতর্ক প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ১২ ঘণ্টায় ৯০০ মিসাইল হামলা! যুদ্ধে তছনছ ইরান, শিশুসহ মৃত্যু ১,০০০-এরও বেশি 
  • খামেনেইয়ের মৃত্যুতে পাকিস্তানে চরমে শিয়া বিক্ষোভ! মার্কিন দূতাবাসে সতর্কতা
  • ট্রাম্পের ক্ষমতা খর্বের প্রস্তাব আটকে গেল মার্কিন সেনেটে
  • তেহরানের বুকে মুহুর্মুহু আক্রমণ ইজরায়েলের ক্ষেপণাস্ত্র! বাঙ্কার লক্ষ্য করে ৫০টি যুদ্ধবিমানের হামলা
  • খামেনেইকে হত্যার বদলা! ইজরায়েলে নেতানিয়াহুর অফিসও টার্গেট

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version