ডায়াবিটিসে কেন দাঁতের অতিরিক্ত যত্নের প্রয়োজন ?

সন্ধান২৪.কম ডেস্ক : লক্ষ  লক্ষ মানুষ ডায়াবিটিসে ভুগছেন। রক্তে চিনির বাড়তি মাত্রা নিঃশব্দে নানা অঙ্গ-প্রত্যঙ্গকে বিকল করে দিতে শুরু করে। বংশগত এই অসুখের কারণে হার্ট, চোখ, কিডনি, নার্ভের পাশাপাশি দাঁত ও মাড়ির নানা সমস্যা দেখা যায়, বললেন ডেন্টাল সার্জন । তাই ডায়াবিটিস থাকলে বছরে অন্তত দু’বার ডেন্টাল সার্জেনের কাছে গিয়ে চেক আপ করিয়ে নেওয়া উচিত।

ডায়াবিটিস রোগীদের মুখ গহ্বরের অন্যতম প্রধান সমস্যা মুখের লালা শুকিয়ে যাওয়া। ডাক্তারি পরিভাষায় একে বলে ‘জেরোস্টেমিয়া’ বা ‘হাইপোস্যালাইভেশন’। স্বাভাবিক অবস্থায় আমাদের মুখের লালা গ্রন্থি থেকে অনবরত লালা নিঃসরণ হয়। এই লালা মুখের মধ্যে জমে থাকা খাবারের টুকরো, নানা জীবাণুর বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। লালা নিঃসরণ কমে গেলে জীবাণুদের পোয়া বারো। মুখের মধ্যে জীবাণুদের সংখ্যা বাড়তে শুরু করে। ফলস্বরূপ দাঁতের গোড়ায় মাড়িতে নানা সংক্রমণের ঝুঁকি খুব বেড়ে যায়।

মুখের লালা নিঃসরণ কমে গেলে জিভ ও মুখ শুকিয়ে যায়, ঠোঁট ফাটে। এক্ষেত্রে বারে বারে জল পানের পাশাপাশি রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখা জরুরি বললেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। রক্তে শর্করার মাত্রা বেশি হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই মাড়ি ও দাঁতের বিশেষ যত্ন নেওয়া দরকার। নইলে মুখের মধ্যে। জিভে বা মাড়িতে ছোট গোটা বা ঘা হতে পারে। এর থেকে নানা সমস্যার ঝুঁকি থাকে। তাই নিয়ম করে দু’বার সঠিক পদ্ধতিতে ব্রাশ করার পাশাপাশি ফ্লসিং করা দরকার। দাঁতের ফাঁকে যেন খাবার আটকে না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।

 

Exit mobile version