ডায়াবেটিস রোগীর কলা খাওয়া নিয়ে যা বলছে গবেষণা

সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত কিংবা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে এমন ব্যক্তিদের কলা খেতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। তবে কিছু বিশেষজ্ঞ আবার বলছেন ভিন্ন কথা। তাদের মতে, কিছু নিয়ম মেনে চললেই ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন কলা। কোনো রোগী কলা খেতে পারবেন কি না, তার অনেকটাই নির্ভর করছে কলা কতটা পেকেছে তার উপর।

কাঁচা কলা

কাঁচা কলা ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক নয়। বরং উপকারী। কেননা কাঁচা কলায় ‘রেসিস্ট্যান্ট স্টার্চ’ থাকে; যা ক্ষুদ্রান্ত্রে দ্রুত পাচিত হয় না। ফলে নিয়ন্ত্রণে থাকে শর্করার বিপাক। পাশাপাশি পেটের সমস্যার জন্য ও উপকারী কাঁচা কলা।

পাকা কলা

পাকা কলাতে পটাশিয়াম ও ভিটামিন বি৬ রয়েছে। কিন্তু পাকা কলাতে কিছু প্রাকৃতিক ‘সুইটনার’ থাকে। তাই এই ধরনের কলা খাওয়ার আগে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। চিকিৎসক অনুমতি দিলে, মাঝে মধ্যে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে।

বেশি পাকা কলা

কলা যখন বেশি পেকে যায় ও কিছুটা খয়েরি রঙের হয়; তখন তা ডায়াবেটিস রোগীদের খাওয়া উচিত নয়। এই ধরনের কলায় স্টার্চ ভেঙে তা একেবারে সরল শর্করাতে পরিণত হয়। শর্করার বিপাক খুব সহজে হয়ে যায়। এতে রক্তে শর্করার পরিমাণ দ্রুত বেড়ে যেতে পারে; যা বিপজ্জনক হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য।

সূত্র : আনন্দবাজার

Exit mobile version