Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

ড. ইউনূসের আগমণে নিউইয়র্ক বিমান বন্দরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

September 24, 2024
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
6
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: নিউইয়র্কে জেএফকে বিমান বন্দরে ড. ইউনূসের আগমণকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচী গ্রহন করেছে আওয়ামী ও বিএনপি।
ড.ইউনুস বিমান বন্দরে অবতণের প্রায় দুই ঘন্টা আগে থেকে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে। ‍দ্ইু দলের শ্লোগান পাল্টা শ্লোগানে বিমান বন্দরের গাড়ি পাকিং এলাকা উত্তপ্ত হয়ে উঠে। এমন পরিস্থিতিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। বিমান বন্দরে ঢিল ছোঁড়া দুরত্বে বিএনপি অবস্থান নেয়। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী ম্যানহাটনের গ্রান্ড হায়াত হোটেলের সামনে, যেখানে ড. ইউনূস অবস্থান করছেন সেখানেও সমাবেশ করে। দুই দলের কর্মসূচীকে কেন্দ্র করে নিউইয়র্কে টানটান উত্তেজনা বিরাজ করে।
কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি জেএফকে বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে অবতরণের আগেই বাইরে পক্ষে-বিপক্ষে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা টার্মিনাল এলাকা।

আওয়ামী লীগ

সোমবার সন্ধ্যা থেকেই জেএফকে বিমাবন্দরে জড়ো হয় প্রধান উপদেষ্টাকে বরণ করতে আসা যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের শ্লোগান দিতে থাকেন। টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদসহ বিক্ষোভ প্রদর্শন করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ২৩ সেপ্টেম্বর (নিউইয়র্ক সময়) রাত ১০ টা ১০ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিএনপি

দুটি সমাাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শ্লোগান ছিল ,‘যেখানেই ইউনূস সেখানেই প্রতিরোধ’, ‘শেখ হাসিনা ভয় নাই আমরা আছি তোমার সাথে’, ‘অবৈধ অর্ন্তবর্তী সরকার মানি না মানি না’,।
অপর দিকে যুক্তরাষ্ট্র বিএনপি ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে স্বাগত জানিয়ে শ্লোগান দেয়-‘ড.মোহাম্মদ ইউনুস,নিউইয়র্কে স্বাগতম’, ‘ইউনুস তোমার ভয় নাই আমরা আছি তোমার সাথে’, ‘তারেক জিয়া এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে’ ইত্যাদি। এসময় বিএনপির নেতারা তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের দাবী জানান।
অপর দিকে দুটি সমাবেশে আওয়ামী লীগ বাংলাদেশের অন্তর্র্বতী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করে। সমাবেশে ৫ আগস্টের পর দেশের ৫ হাজারের বেশি মানুষ খুন হয়েছে বলে দাবী করে ড. ইউনুসের বিরুদ্ধে বিচার চেয়েছে।
আওয়ামী লীগের দুটি সমাবেশে উপস্থিত ছিলেন ড.সিদ্দিকুর রহমান, সামাদ আজাদ,মজিবুর রহমান মিয়া, ইমদাদ চৌধুরী, মোহাম্মদ সোলায়মান আলী,একেএম তরিকুল হায়দার চৌধুরী, আব্দুল হামিদ, শাহানারা রহমান, এইচ এম ইকবাল, সৈয়দ কিবরিয়া জামান,তানভির কাওসারসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছা সেবক লীগ,শ্রমিক লীগের নেতা-কর্মীরা।
ড. মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে স্বাগত জানাতে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে বাংলাদেশ থেকে অর্থপাচারের অভিযোগে সজিব ওয়াজেদ জয় এবং শেখ রেহানাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের দাবি জানান বিএনপির অন্যতম নেতা গিয়াস আহমেদ। সমাবেশে আর বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভ‚ইয়া, জিল্লুর রহমান জিল্লুর,
প্রধান উপদেষ্টা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে পরিষদের ৭৯তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন। তিনি ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

 

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version