সন্ধান২৪.কম: জাতিসংঘে সাধারণ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের সময় নিউইয়র্কে জাতিসংগঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী বিক্ষোভ ও বিএনপি শান্তি সমাবেশ করেছে।
২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় ১১টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণ দেন।
রাজনীতিতে চিরশত্রু আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে। দ্ইু দলের শ্লোগান পাল্টা শ্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে উঠে। ঢিল ছোঁড়া দুরত্বে আওয়ামী লীগ ও বিএনপি অবস্থান নেয়। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী ম্যানহাটনের গ্রান্ড হায়াত হোটেলের সামনে, যেখানে ড. ইউনূস অবস্থান করছেন সেখানেও সমাবেশ করে।
এদিন সকাল ১০ টা থেকেই জাতিসংঘের সামনে ড. ইউনূসকে বরণ জড়ো হয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ইউনূসকে স্বাগত জানিয়ে নানা ধরনের শ্লোগান দিতে থাকেন। এ ছাড়াও ড. ইউনূসের সরকারকে অবৈধ্য আখ্যা দিয়ে,অবিলম্বে তাদেরকে সরকার থেকে সরে যেতে বিক্ষোভ সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের কয়েকটি সংগঠন।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ
অপর দিকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলো ড. ইউনূসকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ প্রদর্শন করে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শ্লোগান ছিল ,‘যেখানেই ইউনূস সেখানেই প্রতিরোধ’, ‘শেখ হাসিনা ভয় নাই আমরা আছি তোমার সাথে’, ‘অবৈধ অর্ন্তবর্তী সরকার মানি না মানি না’,।

যুক্তরাষ্ট্র বিএনপি
অপর দিকে যুক্তরাষ্ট্র বিএনপি ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে স্বাগত জানিয়ে শ্লোগান দেয়-‘ড.মোহাম্মদ ইউনুস,নিউইয়র্কে স্বাগতম’, ‘ইউনুস তোমার ভয় নাই আমরা আছি তোমার সাথে’, ‘তারেক জিয়া এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে’ ইত্যাদি। এসময় বিএনপির নেতারা তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের দাবী জানান।
অপর দিকে দুটি সমাবেশে আওয়ামী লীগ বাংলাদেশের অন্তর্বতী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করে। সমাবেশে ৫ আগস্টের পর দেশের ৫ হাজারের বেশি মানুষ খুন হয়েছে বলে দাবী করে ড. ইউনুসের বিরুদ্ধে বিচার চেয়েছে।
আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত ছিলেন ড.সিদ্দিকুর রহমান, প্রদীপ রঞ্চন কর, বখতিয়ার আহমেদ, মোহাম্মদ সিদ্দিকী, সামাদ আজাদ,মজিবুর রহমান মিয়া, ইমদাদ চৌধুরী, মোহাম্মদ সোলায়মান আলী, কাজী আজিজুল হক খোকন, একেএম তরিকুল হায়দার চৌধুরী, আব্দুল হামিদ, শাহানারা রহমান, এইচ এম ইকবাল, সৈয়দ কিবরিয়া জামান,তানভির কাওসার,এস এম কিবরিয়া, শিবলী সাদিক শিবলীসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছা সেবক লীগ,শ্রমিক লীগের নেতা-কর্মীরা।
ড. মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে জাতিসংঘের সামনে উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে বাংলাদেশ থেকে অর্থপাচারের অভিযোগে সজিব ওয়াজেদ জয় এবং শেখ রেহানাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের দাবি জানান বিএনপির অন্যতম নেতা গিয়াস আহমেদ। সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভ‚ইয়া, পারভেজ সাজ্জাদ, মোস্তফা কামাল পাশা, শরাফত হোসেন বাবু, জাকির এইচ চৌধুরী, অলিউল্লাহ আতিকুর রহমান,সেলিম রেজা, মোতাহার হোসেন, আব্দুস সবুর, খলকু রহমান, মিজান (যুবদল), শহিদুল ইসলাম শিকদার, সৈয়দ গওস্ুল, মোশারফ হোসেন সবুজ, নাসিম আহমেদ, সাইফুল খান হাররুন প্রমূখ।


