সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটির ‘কাউন্সিল এ্যাট লার্জ’ পদে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদ। এটি হচ্ছে সিটি মেয়রের সমার্থক একটি পদ। এই নির্বাচনে মেয়রের মতো তাকেও পুরো সিটির ভোটে বিজয়ী হতে হবে।
ড. নীনার তহবিল সংগ্রহ করতে ইতিমধ্যে মাঠে নেমেছে একটি নিবাচর্নী প্রচারের দল।
ফিলাডেলফিয়ার ১৭ আসনের সিটি কাউন্সিলের নির্বাচন হবে আগামী ৭ নভেম্বর অর্থাৎ সিটি মেয়রের নির্বাচনের সাথে। ‘সিটি কাউন্সিল এ্যাট লার্জ’র ৭ আসনে ডেমোক্র্যাটিক পার্টির মমোনয়নযুদ্ধে অবতীর্ণ হবার ঘোষণা ইতিমধ্যেই আরও ঘোষনা দিয়েছেন ফিলাডেলফিয়ার ‘এডুকেশন পলিসি’র পরিচালক মাইকেল গ্যালভেন, বর্তমান কাউন্সিলর ক্যাথারিন গিলমোর রিচার্ডসন, কম্যুনিটি অর্গানাইজার টেরিল হেইগলার,বর্তমান কাউন্সিলর জিম হ্যারিটি, কম্যুনিটি অর্গানাইজিং এক্সিকিউটিভ এমান্ডা ম্যাকলিমুরে,সাবেক এক কাউন্সিলওে চিফ অব স্টাফ এরিন স্যান্টামুর এবং বর্তমান কাউন্সিলর আইসাইয়া থমাস।
উল্লেখ্য, এর আগে ড. নীনাকে এই ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবে মনোনীত করা হয়েছিল। ড. নীনা প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ ২০২০ সালে ড. নীনা পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেল পদে ডেমোক্রেট প্রার্থী হিসেবে ৩১ লাখ ২৯ হাজার ১৩১ ভোট পেয়েও জয়ী হতে পারেননি। রিপাবলিকান পার্টির টিমোথি ডিফুর ৩৩ লাখ ৩৮ হাজার ৯ ভোট পেয়ে জয়ী হন।


