ঢাকায় পল্লবী থানায় হামলার দায় স্বীকার করেছে আইসিস

সাইট ইনটেলিজেণ্সের টুইট

সন্ধান২৪.কম : অনলাইনে জিহাদি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স বলছে, ইসলামিক স্টেট বুধবার ঢাকার পল্লবী থানার  হামলার দায়দায়িত্ব স্বীকার করে নিয়েছে।

সাইটের পরিচালকে রিটা কাতজ্ একটি টুইট বার্তায় লিখেছেন, ঈদুল আজহার আগে তাদের নতুন দফা হামলা প্রক্রিয়ার অংশ হিসাবে ঢাকায় এই হামলা চালানো হয়েছে বলে আইসিসি দাবি করছে। মিজ কাতজ্ বলছেন, ২০১৯ সালের অগাস্টের পর বাংলাদেশের রাজধানীতে আইসিসের এই প্রথম হামলা।

তবে পল্লবী থানার ভেতর বিস্ফোরণ সম্পর্কে  পুলিশ বলেছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরঞ্চ অপরাধীদের কাছ থেকে আগে উদ্ধার করা একটি বোমা বিস্ফোরিত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বিবিসিকে বলেন, ”পল্লবী থানায় কোন আইইডি’র বিস্ফোরণ ঘটেনি, তবে সেখানে অপরাধীদের কাছ থেকে উদ্ধার করা যে বিস্ফোরক ছিল, তার বিস্ফোরণ ঘটায় পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনা ঘটে।”

ভোর পাঁচটা নাগাদ পল্লবী থানার ভেতরে ঐ বিস্ফোরণে পুলিশের চারজন সদস্যসহ মোট পাঁচজন আহত হন।

ছবির ক্যাপশান, বিস্ফোরণের পরে একটি বোমার চিত্র

তবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বিবিসিকে জানান, থানার মধ্যে একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটেছে। ”পল্লবী থানায় কোন আইইডি’র বিস্ফোরণ ঘটেনি, তবে সেখানে অপরাধীদের কাছ থেকে উদ্ধার করা যে বিস্ফোরক ছিল, তার বিস্ফোরণ ঘটায় পুলিশ সদস্যদের আহত হওয়া ঘটনা ঘটে।” তিনি বলেন। তিনি আরও বলেন, এটি কোন জঙ্গি তৎপরতা নয় বলেই তারা মনে করছেন।

ছবির ক্যাপশান, বিস্ফোরণের পরে থানার একটি কক্ষের চিত্র
Exit mobile version