ঢাকার পল্লবী থানায় বিস্ফোরণ, চার জন পুলিশসহ পাঁচ জন আহত

সন্ধান২৪.কম; বুধবার ভোর পাঁচটা নাগাদ বাংলাদেশের  ঢাকার পল্লবী থানার ভেতরে  বিস্ফোরণের ঘটনায় চার জন পুলিশসহ মোট পাঁচ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 ধারণা করা হয় যে একটি আইইডি (ইম্প্রোভাইজড এপ্লোসিভ ডিভাইস)-এর বিস্ফোরণ ঘটার ফলে সেখানে পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনা ঘটে।  পরে পুলিশ জানায়, সেখানে একটি বোমার বিস্ফোরণ ঘটে।পরবর্তীতে সেখানে থাকা আরও দু’টি বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন  বলছেন, ”গোপন সূত্রের খবরে গতকাল তিনজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছিল পল্লবী থানার পুলিশ। তাদের কাছ থেকে দুইটি পিস্তল আর জিনিসপত্র উদ্ধার করা হয়, তার মধ্যে ওয়েট মেশিনের (ওজন পরিমাপ করার যন্ত্র) মতো দেখতে একটি বস্তু ছিল।”

”আজ সকাল সাতটার দিকে সেই ওয়েট মেশিনের মতো বস্তুটির বিস্ফোরণ ঘটলে চার জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হয়। তাদের মধ্যে ওসি তদন্ত, একজন এসআই ও দুইজন পিএসআই রয়েছেন।”

কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেটা নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।ধারণা করা হচ্ছে, এই ওয়েট মেশিনের ভেতর বোমা স্থাপন করে রাখা হয়েছিল।

Exit mobile version