ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করার ব্যাপারে সকল শর্ত পূরণ করেছে বাংলাদেশ সরকার। যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়ে গেছে। এখন যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ।
গত ৭ এপ্রিল জ্যামাইকার তাজমহল রেস্টুরেন্টে শেখ কামাল স্মৃতি পরিষদ ও নিউ অ্যামেরিকান ভোটারস এসোসিয়েশন আয়োজিত সভায় অংশ নিয়ে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় কংগ্রেসম্যান টম সূজি বলেন, বাংলাদেশিরা নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে মুলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, এলিজাবেথ ক্রাউলি, কাউন্সিলওম্যান নাটালি লি, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. এম মনির হোসেন, কনসাল জেনারেল ড. এম মনিরুল ইসলাম, শেখ কামাল স্মৃতি পরিষদের সভাপতি ডা. মাসুদুল হাসান, শরাফ সরকার, দিলিপ নাথসহ আরও অনেকে।


