ঢাকা মহানগর শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি

সন্ধান ২৪.কম:

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শ্রমিক দলের দুটি কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আরও বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণে মো. সুমন ভূঁইয়াকে আহ্বায়ক ও মো. বদরুল আলমকে (সবুজ) সদস্য সচিব এবং ঢাকা মহানগর উত্তরে কাজী শাহ আলম রাজাকে আহ্বায়ক ও মো. কামরুল জামানকে সদস্য সচিব করা হয়েছে।

Exit mobile version