Sunday, March 1, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে জয়ী নৌকার প্রার্থী 

November 12, 2020
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে জয়ী আওয়ামী লীগের দুই প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ও তানভীর শাকিল জয়

0
SHARES
31
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে নৌকার প্রার্থীরা।

সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের তানভীর শাকিল জয়ের কাছে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা। অন্যদিকে ঢাকা-১৮তে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান পরাজিত করেছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরকে। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়। যদিও বিএনপি ভোট অনিয়ম ও কারচুপির অভিযোগে আনুষ্ঠানিকভাবে দুই আসনের উপ-নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ভোট সব জায়গায় শান্তিপূর্ণভাবেই হয়েছে। কোথাও কোনো খারাপ খবর পাইনি। আর গণমাধ্যমেও দেখিনি যে, ভোটকেন্দ্রে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, এ ধরনের কোনো ঘটনা দেখিনি।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ঢাকা-১৮ আসনে ২১৭টি কেন্দ্রের সব কয়টির ফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ভোট পড়েছে ৭৫ হাজার ৮২০ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছে ৫ হাজার ৩৬৯ ভোট। শতকরা ভোট পড়েছে ১৪ দশমিক ১৮শতাংশ।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন। অন্য চারজন হলেন জাতীয় পার্টি-জাপার মো: নাসির উদ্দিন সরকার (প্রাপ্ত ভোট-৩২৫), বাংলাদেশ কংগ্রেসের মো:ওমর ফারুক (৯১), গণফ্রন্টের কাজী মো:শহীদুল্লাহ (১২৬) ও পিডিপির মো: মহিববুল্লা বাহার (৮৭)।

অন্যদিকে, রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত খবরে সিরাজগঞ্জ-১ আসনে ১৬৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৬টির প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের তানভীর শাকিল জয় পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৮২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা পেয়েছেন মাত্র ১২১টি ভোট। এই আসনে আওয়ামী লীগ এবং বিএনপির দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version