ঢাবিএলামনাইয়ের সম্মিলিত একুশ উদযাপনের প্রস্তুতি সভা

সন্ধান২৪.কমঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ও অন্যান্য বিশ্ববিদ্যালয় এলামনাই এবং প্রবাসের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক,আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে প্রতিবছরের ন্যায় এবার মহান একুশ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
একুশের এই মহান অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য গত শনিবার ১৪ জানুয়ারী প্রবাসের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে মত বিনিময় সভা (৭৬-১২ ব্রডওয়ে কুইন্স) অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্য বছরের মত এবারও আগামী ১২ ফেব্রুয়ারী শিশু কিশোরদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সাঈদা আকতার লিলি ও পরিচালনা করেন গাজী সামসউদ্দীন। প্রবাসের সর্ববৃহৎ এই মহান একুশ উদযাপন- ২০২৩ কে সফল ও সার্থক করার জন্য যারা মূল্যবান মতামত প্রদান করেন – তারা হলেন আলপনা গুহ (আড্ডা), সবিতা দাস ( বহ্নিশিকা সংঙ্গীত নিকেতন), এমদাদুল হক ( সুরছন্দ শিল্পী গোষ্ঠী), দুররে মাকনুন নবনী ( জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়), আবৃত্তিকার হোসেন শাহরিয়ার তৈমুর (বুয়েট) এবং ঢাকাবিশ্ববিদ্যায়ের নূপুর চৌধুরী, গোলাম মোস্তফা,মোঃ তাজুল ইসলাম,হানিফ মজুমদার,মোল্লা মুনিরুজ্জামান,রুহুল আমীন সরকার,গাজী সামসউদ্দীন এবং সাঈদা আকতার লিলি। নেতৃবৃন্দ সকল বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠন সমূহকে রেজিষ্ট্রেশন করার আহ্বান জানান। যোগাযোগ ৩৪৭-৭৭৬-০৯১৭, ৩৪৭-৭২৭-৮৪৪২, ৯১৭-৫৭৬-৬৩২৩

Exit mobile version