সন্ধান২৪.কম ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নির্বাচনে সাঈদা আক্তার লিলিকে সভাপতি এবং গাজী সামউদ্দীন কে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠর করা হয়েছে।
গত ২৮ নভেম্বর জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ুবুর রহমান হারুন নির্বাচিতদের নাম ঘোষনা করেন। কমিশনের চেয়ারম্যানকে সহযোগিতা করেন ডেপুটি চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম খান। ২০২২-২০২৩ সালের জন্য গঠিত নূতন কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য সদস্যরা হলেন ঃ সিনিয়র সহ সভাপতি – মো: গোলাম মোস্তফা,মোঃ মহিউদ্দীন দেওয়ান,মো: আব্দুস সালাম,কোষাধ্যক্ষ – মোঃ হানিফ মজুমদার, দপ্তর সম্পাদক মো: ইউসুফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক – মো: লিয়াকত আলী,কার্যকরী কমিটির সদস্য : মোল্লা মনিরুজ্জামান, মোঃ আজহার আলী খান, এম.এস.আলম,ম.জহিরুল হক,সাইফুল ইসলাম ভূঁইয়া,মো: রুহুল আমীন সরকার। নির্বাচনে একটিমাত্র প্যানেল জমা পড়াতে নির্বাচন কমিশন ঐ প্যানেলকে নির্বাচিত ঘোষনা করেন।
প্রেসিডিয়াম সদস্য:মোহাম্মদ হোসেন খান,স্বপন বড়ুয়া, আবুল কালাম আজাদ,মো: তাজুল ইসলাম।
সভায় নির্বাচন কমিশনের কর্মকতা ছাড়াও বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ হোসেন খান,সাঈদা আক্তার লিলি, মো: তাজুল ইসলাম,স্বপন বড়ুয়া,গোলাম মোস্তফা,গাজী সামসউদ্দীন,এম.এস.আলম,মোহাম্মদ হানিফ মজুমদার প্রমূখ।
