নার্গিস ফাকরি ঢালিউড অ্যাওয়ার্ড মাতালেও পুরা অনুষ্ঠানে হতাশ দর্শক-শ্রোতা

সন্ধান২৪.কমঃ ১৬ অক্টোবর কুইন্স জ্যামাইকার অ্যামাজুরা হলে বসেছিলো ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ আসর।
রোববার রাতে জমকালো অনুষ্ঠানে নিউইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন এবং অ্যাওয়ার্ডস প্রাপ্ত ২৭ শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেন।

অন্যান্যবারের তুলনায় এবার দর্শক-শ্রোতার উপস্থিতি কম ছিল। অনেক আসন ফাঁকা ছিল। একজন শ্রোতার মন্তব্য-ডলার দিয়ে টিকেট কিনে অনুষ্ঠান দেখতে এসে হতাশ হয়েছি। অনুষ্ঠানের সিংহভাগ ব্যয় হয়েছে ম্যারাথন পদক প্রদান আর বক্তব্যে। যা ছিল খুবই বিরক্তিকর। অনুষ্ঠান চলাকালীন সময়ে ৫০ ডলারের টিকেট না পেয়ে অনেককে ফিরে যেতে দেখা গেছে।


তবে এই ২০তম আসরের মঞ্চ সজ্জা ও আলোর ক্যারিশমা ছিল চোখ ধাঁধানো। নার্গিস ফাকরির কোরিওগ্রাফ উপস্থিত দর্শক-শ্রোতারা প্রাণভরে উপভোগ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক শিল্পী।
আর একজন দর্শক বলেন,‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’তার জৌলস ও আবেদন দিন দিন হারাতে বসেছে। এত বেশী সংখ্যক মানুষকে ‘অ্যাওয়ার্ডস’দেয়ার ফলে অ্যাওয়ার্ডসের গুরত্বও কমে যাচ্ছে। এছাড়া অনেককে অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা গিয়েছে।


শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন,ঢালিউড অ্যাওয়ার্ডসের আমাজুরা মিলনায়তন নির্বাচন করা ঠিক হয় নাই। আগামীতে এখানে আর কোন অনুষ্ঠান করা যাবে না। এর চেয়ে ভাল কোন ভেন্যুতে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনি জানান, ঢালিউডের ২০তম আসর আশানুরূপ সফল হয়নি। অনুষ্ঠানটি সফল করতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল শেষে সেটি করা সম্ভব হয়নি। দর্শক সংখ্যা যা হয়েছে তার চেয়ে আরও বেশি তিনি আশা করেছিলেন বলে উল্লেখ করেন।

এবার যারা বিনোদনমূলক অনুষ্ঠান ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন,তারা হলেন সেরা টেলিভিশন অভিনেতা আফরান নিশো,সেরা টেলিভিশন অভিনেত্রী যথাক্রমে-মেহজাবিন চৌধুরী (রেডরাম),তানজিন তিশা, তাসনিয়া ফারিন(নিউ সেন্সেশন),শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী শাহনাজ খুশি,সেরা গায়ক তাহসান খান,সেরা গায়িকা দিলশাদ নাহার কনা,সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান (জনপ্রিয়) ও চঞ্চল চৌধুরী (হাওয়া),সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘হাওয়া’,সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মীম (পরাণ),সেরা চলচ্চিত্র অভিনেত্রী (জনপ্রিয়) পূজা চেরী,সেরা অভিনেতা (কমেডি) জিয়াউল হক পলাশ,সেরা নাট্যপরিচালক মোস্তফা কামাল রাজ।
এছাড়া ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি, বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ফারিয়া শাহরিন,লোকগানের শিল্পী কালা মিয়া,সেরা টিভি সংবাদ পাঠিকা রুমানা আফরোজ,প্রবাসের সেরা গায়ক শাহ মাহবুব,রানো নেওয়াজ,রায়ান তাজ,প্রবাসের সেরা গায়িকা নীলিমা শশী, সংগীতশিল্পীর বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন মরিয়ম মারিয়া, ইমন ও প্রবাসের সেরা উপস্থাপক বাবু জামান।


বিজয়ীদের হাতে ঢালিউড অ্যাওয়ার্ড তুলে দেন শাহ নেওয়াজ,মনিরুজ্জামান জীবন,আবু বকর হানিফ,রায়হান জামান,মাসুদ সিরাজী,আব্দুর রশিদ বাবু,খায়রুল খোকন,মফিজুর রহমান,হযরত আলী,মোঃ সারওয়ার,ফেড রকি,এম রাসেল ও জিআই রাসেল।
আর নার্গিস ফাকরির কাছ থেকে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড গ্রহন করেন অ্যাটর্নী মঈন চৌধুরী,শাহ্ জে. চৌধুরী,একেএম ফজলুল হক, ডা. চৌধুরী সারওয়ারুল হাসান,বেলায়েত হোসেন ও সারা হোম কেয়ার।

গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’।

Exit mobile version