সন্ধান২৪.কমঃ ১৪ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ফরিদপুরের বোয়লমারী উপজেলায় মঙ্গলবার বিকেলে মামলাটি করেন তরুণীর বাবা। এ মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ।
এ ধর্ষণের ঘটনা ঘটে গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি হাজী আব্দুল্লাহ একামেডি স্কুলের পেছনে সিরাজ মিয়ার পাট ক্ষেতের মধ্যে ।
জানা যায়, সোমবার ওই কিশোরী ফরিদপুর হতে তার ফুফাতো বোনের বাড়ি আসার পথে দুই তরুণ তাকে পাট ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় সাহায্য করেছে মামলার অন্য তিনজন আসামি।
তরুণী ও তার পরিবার সূত্রে আরো জানা গেছে, যে দুই তরুণ তাকে ধর্ষণ করেছে তারা হলো বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের জামাল মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (২৬) ও মো. চুন্নু মল্লিকের ছেলে হাফিজুল মল্লিক (২৫)। তবে ধর্ষকরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
এ ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহাভুক্ত দুই আসামি মফিজুর রহমান ও মফিজুরের স্ত্রী শারমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরীকে আগামীকাল বুধবার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
