সিআইডির গ্রেপ্তার, অডিও-ভিডিও উদ্ধার
সন্ধান২৪.কম : দুবাই আন্ডারওয়ার্ল্ডের বাংলাদেশি ‘ডন’, মোহাম্মদ আজম খানকে দুই সহযোগীসহ গত শনিবার রাতে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
এই শিবির নেতা ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির ভয়ংকর সন্ত্রাসী ওসমান বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। । আজম খানকে তাঁর সঙ্গে পাচার হওয়া বেশ কিছু অডিও-ভিডিও ক্লিপও সিআইডি পেয়েছে, যেগুলোর একটিতে এক তরুণী অনুনয়-বিনয় করে তাঁকে বলতে শোনা যায়, ‘ভাইয়া আমার নাম…। ভাইয়া বাড়িতে আমার মা খুব অসুস্থ। আমি ছাড়া মাকে দেখার আর কেউ নেই। আমার ভিসার মেয়াদ তিন মাস হয়েছে। আমার ভিসার মেয়াদ আর বাড়াবেন না। আমাকে দেশে ফিরতে দেন।’ এরকম অসংখ্য মেয়ের ভিডিও ক্লিপ উদ্ধার করেছে সিআইডি।
আজম খানকে গ্রেপ্তারের পর গতকাল রবিবার দুপুরে মালিবাগের সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ডিআইজি সাংবাদিকদের জানান, আজম খানের দুবাইয়ে তিনটি ফোর স্টার ও একটি থ্রি স্টার হোটেল রয়েছে। দুবাইয়ে চাকরির কথা বলে দেশ থেকে গত আট বছরে সহস্রাধিক তরুণীকে তিনি দুবাই পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। দেশে ছয়টি হত্যাসহ ১৫টি মামলার আসামি তিনি।
ডাকনাম মজাহার।এই কথিত ’ডন’ জামায়াত হয়ে বিএনপিতে আনাগোনা করেন। এমপি প্রার্থী হওয়ারও চেষ্টা করেন। দেশে ছয়টি হত্যাসহ ১৫টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। ওসমান বাহিনীর প্রধান ওসমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেলে দুবাই পাড়ি জমান তিনি। দুবাইয়ে চাকরির কথা বলে দেশ থেকে গত আট বছরে সহস্রাধিক কিশোরী-তরুণীকে তিনি দুবাই পাচার করেছেন বলে জানা গেছে। তাদের অনেককে বাধ্য করেছেন যৌনকর্মী হিসেবে ও ডান্স ফ্লোরে কাজ করতে। এই বছরের শুরুর দিকে দুবাই কর্তৃপক্ষ তাঁর বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে সতর্ক করে।

ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, তাঁর হোটেলে কাজ দেওয়ার নাম করে দেশ থেকে ১৫-২০ বছরের মেয়েদের অর্থের লোভ দেখিয়ে দুবাই পাচার করা হতো। তাদের প্রথমে কিছুদিন কাজে রাখার পরই শুরু হতো নির্যাতন। নিয়ে যাওয়া হতো ডান্স বারে। পরে জোর করে দেহব্যবসায় নামানো হতো।
ইমতিয়াজ আহমেদ আরো জানান, আজম খানের বিষয়ে এ বছরের প্রথম দিকে দুবাই সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়। দূতাবাস তাঁর পাসপোর্ট বাতিল করে। পরে তিনি এক্সিট পাসের মাধ্যমে দেশে চলে এসে আত্মগোপনে চলে যান। নতুন পাসপোর্ট করে সীমান্ত দিয়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা ছিল তাঁর। অবশেষে গ্রেপ্তার হন। তথ্যসুত্র : কালের কন্ঠ


