তালিবানের আফগানিস্তান জয়ে আনন্দিত নিউইয়র্কের প্রবাসী বাঙালিরা !

সন্ধান২৪.কম ডেস্ক: আফগানিস্তানের দখল তালিবান নেয়ায়  আনন্দিত নিউইয়র্কের প্রবাসী বাঙালিরা । তালিবান কাবুল দখল করে  নেয়ার পর থেকেই নিউইয়র্কে অবস্থিত বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে তালিবদের শরিয়ত আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে আনন্দিত  নিউইয়র্কের বাংলাদেশের বেশী ভাগ মানুষ। অনেক মজজিদে তালিবানদের জন্য দোয়া ও মুনাজাত করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। 

তালিবানের প্রশংসায় পঞ্চমুখ নিউইয়র্কের বিভিন্ন ইসলামী সংগঠনগুলি। আফগানিস্তানের তালিবান জয়ে আনন্দ প্রকাশ এখানে অনেক জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।  শুধু তাই নয়, তালিবদের বিজয়ের জন্য ‘আল্লাকে ধন্যবাদ জানাতে’ নিউইয়র্কে বিভিন্ন মসজিদে বিশেষ মুনাজাতও করা হয় বলে শোনা যাচ্ছে । এছাড়া  রাজনৈতিক দলের অনেক নেতারাও তালিবানদের সমর্থন করে কথা বলছেন।

বাংলাদেশেও কোন একদিন তালিবানদের মত রাজত্ব প্রতিষ্ঠার স্বপ্নও নিউইয়র্কের অনেকেই দেখছেন। বিশেষ করে অসাম্প্রদায়িক শক্তি ও মুক্তিযুদ্ধে পরাজিতরা বাংলাদেশকে সম্পূর্ণ ভাবে পাকিস্তান ও  তালিবানদের ভাব ধারার রাষ্ট্র হিসেবে দেখতে চাচেছ।

অনেকের মুখে এ রকম কথা শোনা যায়, বিশ্বের উচিত এখনই তালিবান সরকারকে মান্যতা দেওয়া। বিগত ৪০ বছর ধরে বিদেশি শক্তি কবুলে রাজত্ব করছে। এদের মধ্যে ভারত ও আমেরিকার সমর্থকরা রয়েছে। এবার আফগানিস্তানকে মুক্ত করল তালিবান।

এদিকে, পাকিস্তানের রাস্তায় তালিবান ও লস্করের জঙ্গিদের জন্য চাঁদা সংগ্রহ করতে দেখা গিয়েছে বিভিন্ন সংগঠনগুলিকে। এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বিভিন্ন মাদ্রাসা ও জমিয়াত-ই-উলেমা-ই-ইসলামের মতো ধর্মীয় সংগঠন। বিশ্লেষকদের মতে, তালিবানের জন্ম হয় পাকিস্তানের হাতে। আফগানিস্তান থেকে ক্লান্ত সোভিয়েত ফৌজ ফিরে যাওয়ার পর মুজাহিদরা রীতিমতো ক্ষমতাশালী হয়ে ওঠে। 

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ নিয়ে নতুন সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকদের অনেকে। তারা বলেছেন, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে এলেও তারা আবার মাথা চাড়া দিতে পারে।

এই উদ্বেগের পেছনে ভিত্তি হিসাবে তারা আফগান যুদ্ধ এবং সিরিয়ায় আইএস-এর পক্ষে যুদ্ধে বাংলাদেশের কিছু লোকের অংশ নেয়ার বিষয়কে তুলে ধরেন।

তালেবানের কাবুল দখলের প্রেক্ষাপটে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ নিয়ে নানা আশঙ্কা বা উদ্বেগ নিয়ে আলোচনা চলছে । ঢাকার রাস্তায় ইসলামপন্থী বিভিন্ন দল বা সংগঠন ‘বাংলা হবে আফগান-আমরা হব তালেবান’- প্রকাশ্যে এই শ্লোগান দিয়েছে আশির দশকের শেষ দিকে।

উল্লেখ্য, আফগানিস্তানে দ্বিতীয়বার সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে তালিবান। তবে সমগ্র আফগানিস্তান তালিবানের  দখলে এলেও পঞ্জশির এখনও হাতছাড়া । পঞ্জশির তালিবানের জন্য হয়ে উঠেছে দুর্গম ঘাঁটি। তা দখল করতে মরিয়া হয়ে উঠেছে তালিবরা।

Exit mobile version