Friday, February 6, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home Uncategorized

তালিবান যোদ্ধার মন্তব্যে বিতর্ক তুঙ্গে,‘হিজাব না পরা মেয়েরা কাটা তরমুজের মতো’

September 9, 2021
in Uncategorized
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক: তালিবান স্বভাব-চরিত্রে আছে আগের মতই তালিবানেই। নতুন করে আফগানিস্তান  দখল করার পর জেহাদিরা জানিয়েছিল, তারা বদলে গিয়েছে। কিন্তু যত সময় যাচ্ছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে মুখোশ । তালিবানের কোনও বদল হয়নি। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক তালিবান যোদ্ধাকে বলতে শোনা যাচ্ছে, হিজাব না পরা মহিলারা আসলে ‘কাটা তরমুজ’! এই মন্তব্য থেকেই পরিষ্কার তালিবানের কাছে আজও মেয়েরা স্রেফ ‘বস্তু’।

 কী বলেছে ওই তালিবান যোদ্ধা? ভাইরাল হওয়া ভিডিওয় তাকে বলতে শোনা গিয়েছে, ”আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি গোটা তরমুজ কেনেন? অবশ্যই গোটা কেনেন। হিজাব না পরা মেয়েরা হল কাটা তরমুজ।” বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার ভিডিওটি শেয়ার করেছেন সোশ্য়াল মিডিয়ায়।

বিতর্ক দেখা দিয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই । এমনিতে তালিবান ক্ষমতায় আসার পরই ফতোয়া জারি করেছে, বাড়ির বাইরে বেরোতে হলে হিজাব পরতে হবেই মহিলাদের। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ক্ষেত্রে নিকাব পরাও বাধ্যতামূলক করা হয়েছে।

 ভিডিওটি প্রকাশের পর ক্ষোভ জ্বলছে  নেটিজেনরা। একজন লিখেছেন, ”কেন তালিবানরা মেয়েদের কেনার কথা ভাবে?” অন্য একজন জানিয়েছেন, ”আমি বিশ্বাসই করতে পারছি না এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে কেন বিপুল জনবিক্ষোভের সৃষ্টি হচ্ছে না। অথচ গোটা বিশ্ব এই জঙ্গি গোষ্ঠীকে স্বীকৃতি দিতে ব্যস্ত। একজন মহিলা সব সময়ই স্বাধীন।”

প্রসঙ্গত, মঙ্গলবার আম আফগানিদের কাবুলের রাস্তায় তালিবানের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল । মিছিলে পুরুষরা থাকলেও বোরখা পরিহিত মহিলাদের সংখ্যা ছিল অনেক বেশি। হাতে ছিল প্ল্যাকার্ড, আফগানিস্তানের পতাকা। মুখে ছিল পাকিস্তান, আইএসআইয়ের বিরুদ্ধে স্লোগান। একটি ছবিও ভাইরাল হয়েছে, যেখানে তালিবানের বন্দুকের সামনে অকুতোভয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক মহিলাকে। সেদেশে মহিলাদের অবদমিত করে রাখার তালিবানি চেষ্টার পরেও এত এই ধরনের প্রতিরোধ থেকে পরিষ্কার, এবার আর চুপ করে থাকতে রাজি নন আফগান মহিলারা।

 

Related Posts

Uncategorized

March 8, 2022
13
Uncategorized

টুকু-মুনির পরিষদের কমিটি গঠনের ঘোষনা। জেবিবিএর তিনটি কমিটি !

February 11, 2022
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version