তৃণমূলে ফিরে মুকুল বললেন,মমতা ভারতের নেত্রী আর মোদি দেশের শত্রু

শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়।

সন্ধান২৪.কমঃ পশ্চীমবঙ্গ ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল ত্যাগের হিড়িক পড়েছিল। ভোট মিটতেই এখন ঘরে ফেরার পালা। একাধিক দলত্যাগী দলনেত্রীর সান্নিধ্য পাওয়ার অপেক্ষায়। শুক্রবারই বিজেপি  ছেড়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায় ও শুভ্রাংশু রায়।

‘গদ্দারদের দলে ফেরাব না’, মুকুলের ঘরে ফেরার দিন নাম না করে সংবাদ সম্মেলনে শুভেন্দুকে বার্তা দিলেন মমতা।

বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবিষয়ে মুখ খুললেন । এদিন দলত্যাগীদের কার্যত ‘গরু’ বলে কটাক্ষ করলেন অনুব্রত। মুকুল রায়ের ঘরে ফেরাকে তুলনা করলেন গোয়ালে ফেরার সঙ্গে। ঠিক কী বলেছেন অনুব্রত ? শুক্রবার মুকুল রায়-সহ একাধিক দলত্যাগীর দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে বীরভূমের তৃণমূল সভাপতি বলেন, “গরু দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, তাঁকে ফের এনে খুঁটিতে বাঁধা হল।”

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছেন । সেই উদ্যোগের কথা জানিয়েছেন দলের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে ফিরে সেই লক্ষ্যকেই যেন আরও স্পষ্ট করলেন মুকুল রায়। বললেন, ‘‘বাংলাকে সামনে থেকে নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী, ভারতের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের শত্রু ,গণতন্ত্রের শত্রু মোদিকে ক্ষমতা থেকে সরাতে মমতার বিকল্প নাই।   ’’ মুকুল সম্পর্কেও নিজের মূল্যায়ন স্পষ্ট করেছেন মমতা। সাংবাদিক বৈঠকে মমতা মুকুল সম্পর্কে বলেন, ‘‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড।’’ একই সঙ্গে বলেন, ‘‘মুকুল আগে যে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন এখনও তাই করবেন।’’ উল্লেখ্য, একটা সময় তৃণমূলকে সর্বভারতীয় চেহারা দিতে বড় ভূমিকা নিয়েছিলেন মুকুল।

পাল্টিবাজ ও ধান্দাবাজ  মুকুল দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর বিজেপি-তে ছিলেন । তারও আগে বেশ কিছুদিন তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। অবশেষে তৃণমূলে ফিরে মুকুল শুক্রবার বলেন, ‘‘বিজেপি থেকে বেরিয়ে এখানে এসে খুব ভাল লাগছে। পুরনোদের সঙ্গে দেখা হল।’’ তবে কেন তিনি বিজেপি ছাড়লেন, তা নিয়ে খুব বেশি কিছু বলেননি এই প্রবীণ নেতা। শুধু বলেন, ‘‘বিজেপি করতে পারলাম না।করব না। তাই পুরনো দলে ফিরে এলাম। বাকি বিস্তারিত কারণ লিখিত ভাবে জানাব।’’

তবে সেই লিখিত বিবৃতি কবে সামনে আনবেন সে সম্পর্কে কোনও ইঙ্গিত দেননি মুকুল। তৃণমূল ভবনে মুকুলকে সামনে পেয়ে এক  নাগাড়ে তাঁকে প্রশ্ন করা শুরু করে সংবাদমাধ্যমের একাংশ। কিন্তু শুরুতেই ‘ঘরের ছেলে’ বলে উল্লেখ করা মুকুলকে অনেকটাই প্রশ্নবাণ থেকে আগলে রেখেছিলেন মমতা। অনেক প্রশ্নের উত্তর তিনি নিজেই দিতে শুরু করেন। 

মুকুল বিজেপি-তে যাওয়ার পরে অনেকই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছিলেন। এ বার তাঁরাও কি ফিরবেন? মুকুল বলেন, ‘‘আরও কারা কারা আসবেন সেটা আগামী দিনেই দেখা যাবে। কিন্তু বিজেপি-তে আর বেশি লোক থাকবে না।’’ এ ক্ষেত্রেও মমতা জানিয়ে দেন, মুকুলের সঙ্গে যাঁরা গিয়েছিলেন, তাঁরা ফিরতে চাইলে দল ভাববে। 

 

Exit mobile version