Thursday, February 19, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

‘তোমরাই কোভিড ছড়াচ্ছ’ বলে এশীয় ছাত্রকে মার মার্কিন যুবকের, হিংসামূলক অপরাধের মামলা

November 6, 2022
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
20
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক:  বর্ণবিদ্বেষের রোষ কিংবা অ-মার্কিনি লোকজনের উপর হামলার ঘটনা আমেরিকায় নতুন নয়। এবার তেমন একটি ঘটনায় ওহাইয়োতে দায়ের করা হল হিংসামূলক অপরাধের মামলা। এই মামলায় দোষী সাব্যস্ত হলে বছর খানেক আগেকার ঘটনায় মার্কিন যুবককে ১০ বছর কারাবাসের সাজা দেওয়া হবে। ২০২১ সালে ওহাইয়োর রাস্তায় এক এশীয় ছাত্রকে মারধরের ঘটনায় ইতিমধ্যে প্রায় ১ বছরের সাজা পেয়েছে সে। এবার সেই মামলাই নতুন মোড় নিল। ওই মার্কিন যুবকের বিরুদ্ধে ফেডেরাল হেট ক্রাইমের ধারায় মামলা শুরু হল। অর্থাৎ বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষের বিরুদ্ধে ওয়াইয়ো আরও কড়া আইন প্রয়োগ করতে চলেছে।

এটি গত বছরের ঘটনা । এশীয় বংশোদ্ভূত এক মার্কিন ছাত্র ওহাইয়োর রাস্তা দিয়ে হাঁটছিলেন । সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। ক্যালহন স্ট্রিট দিয়ে হাঁটার সময় আচমকাই তাঁকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করতে থাকে। তাকে উদ্দেশ্য করে ডারেন জনসন নামে এক যুবক বলতে থাকে, ”নিজেদের দেশে ফিরে যাও। তোমরাই এখানে ফ্লু ছড়াচ্ছ। তোমরা নিজেরাও এর জন্য মরবে।” নাম না করে না বললেও জনসন নিশানায় যে কোভিড, অর্থাৎ কোভিডের (COVID-19) জন্য সে এশীয় ছাত্রকে দায়ী করছে, তা স্পষ্ট ছিল। শুধু বলেই ক্ষান্ত হয়নি জনসন। ওই ছাত্রের মাথায় সজোরে ঘুসি মারে। গাড়ির বনেটে মাথা ঠুকে দেয়। পালটা মারামারির জন্যও এগিয়ে আসতে বলে। ঘুসি খেয়ে রাস্তায় পড়ে যান ছাত্র, মুখে আঘাত লাগে। আহত হয়ে কয়েকদিন হাসপাতালেও ভরতি ছিলেন তিনি।

এরপর দুই প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে মার্কিন আদালতে জনসনের সাজা হয়। ৩৬০ দিন কারাবাসে ছিল সে। এরপর ফের জনসনের কীর্তি দেখে আরও কঠিন শাস্তির কথা বিবেচনা করে আদালত। তাতেই তার বিরুদ্ধে ফেডেরাল হেট ক্রাইমের ধারায় মামলা দায়ের হয়। আমেরিকায় এই মামলা তখনই হয় যখন কোনও জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান, লিঙ্গ ও কোনওরকম শারীরিক ত্রুটি নিয়ে কাউকে আক্রমণ করা হয়। সেদিক থেকে এশীয় ছাত্রের প্রতি জনসনের আচরণ সম্পূর্ণভাবে এর আওতায় পড়ে। তাই ফের নতুন করে মামলার মুখে পড়েছে জনসন। দোষী সাব্যস্ত হলে অন্তত ১০ বছরের কারাবাসের সাজা পাবে। ওয়াকিবহাল মহলের মত, হিংসামূলক অপরাধ কমাতে আইন আরও কড়া করতে চাইছে ওহাইয়ো প্রশাসন।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version