সন্ধান২৪.কমঃ বাংলা সংস্কৃতি কেন্দ্র পরিবেশিত,নক্ষত্র নির্মিত মঞ্চ নাটক “তীর্থযাত্রী” মঞ্চস্থ হতে যাচ্ছে আগামী ১৮ মার্চ শনিবার,কুইন্সের ১৪ ইউনাইটেড ন্যাশনের কুইন্স থিয়েটারের। গত ১২ ফেব্রুয়ারী রোববার বিকেল তিনটায় জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে আয়োজকরা এই ঘোষনা দেয়।
হুমায়ূন কবির রচিত গ্রন্থ “তীর্থযাত্রী তিনজন তার্কিক” অবলম্বনে “তীর্থযাত্রী” নাটকটির নাট্যরূপ দিয়েছেন হুমায়ূন কবির ও তৌকীর আহমেদ। নাটকটির নির্দেশনা দিয়েছেন তৌকীর আহমেদ। পরিবেশনা করছে বাংলা সাংস্কৃতিক কেন্দ্র। নাটকের প্রবেশ মূল্য ২০ ডলার বলে জানালেন তৈকীর আহমেদ।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হুমায়ূন কবির, তৌকীর আহমেদ,বাশিরুল হক ও আবু হুসাইন বকুল। সংবাদ সম্মেলনের সূচনা করেন সাংস্কৃতিক কর্মী ও নাটকের প্রধান সমন্বয়কারী জাকির আহমেদ রনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়,বাংলা সংস্কৃতি কেন্দ্র বাংলা সংস্কৃতি বিকাশের লক্ষ্যে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। নতুন প্রজন্ম তথা বাঙালি জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকান্ডের অনুশীলনের একটি কেন্দ্র হিসেবে কাজ করতে চায় বাংলা সংস্কৃতি কেন্দ্র। কবিতা,গান,নৃত্য, নাটক, চলচ্চিত্র, চিত্রকলাসহ শিল্পকলার সকল শাখাই অন্তর্ভুক্ত হবে এই চর্চায়। এ লক্ষ্যে বাংলা সংস্কৃতি কেন্দ্রের প্রথম প্রয়াস নক্ষত্র নির্মিত নাটক ‘তীর্থযাত্রী’।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নক্ষত্র -একটি স্বাধীন শিল্পচর্চা ক্ষেত্র। বাংলাদেশে এই প্রতিষ্ঠান নক্ষত্র চলচ্চিত্র নামে গত দুই দশক ধরে কাজ করে আসছে। তৌকীর আহমেদ এর সকল চলচ্চিত্র জয়যাত্রা,রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, অজ্ঞতনামা,হালদা,ফাগুন হাওয়ায় বা স্ফূলিঙ্গ এই প্রতিষ্ঠান থেকেই নির্মিত।এছাড়াও নক্ষত্র চলচ্চিত্র বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ওটিটি প্লাটফর্মে সাফল্যের সঙ্গে নাটক, টেলিফিল্ম নির্মান করে চলেছে। সেই সীমানা এবার আরও বিস্তৃত হতে চলেছে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে।আগামীতে মঞ্চ নাটকের পাশাপাশি চলচ্চিত্র বা প্রামান্য চিত্রও নির্মান করতে চায় নক্ষত্র।
নাটকটির ৩৬ টি চরিত্রে অভিনয় করেছেন- জাকির আহমেদ রনি,কামাল হোসাইন,আহমেদ নাসিম, নাসিম আহমেদ মিল্টন,শুক্লা রায়,মমিনুল বসুনিয়া,প্রতিমা সুমি, লায়লা ফারজানা,শরীফ হোসেন, মিলাদুন নাহার এ্যানি,আইনুল ইসলাম অপু,হীরা চৌধুরী,হৃদয় অনির্বান খন্দকার ও
মারুতি মোহন বিশ্বাস।
ব্যাবস্থাপনা রহমতুল্লাহ তুহিন। প্রধান সমন্বয়কারী জাকির আহমেদ রনি। প্রযোজনা অধিকর্তা বাশিরুল হক এবং আবু হুসাইন বকুল।
