সন্ধান২৪.কম : গতকাল ছিল লাগাতার প্রতিবাদের ৪৩ দিন । ভারতের কৃষকরা নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছেন । আর সেদিনই রাজধানীর রাজপথে ট্রাক্টর মিছিল করছেন ভারতের কৃষকরা। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার কৃষক রাজধানীতে এই মিছিলে অংশ নিচ্ছেন।
গতকাল শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকারের ফের আরো একদফায় কৃষকদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে । সেই আলোচনার একদিন আগেই পূর্ব ও পশ্চিম দিল্লির রাজপথ কেঁপে উঠল ট্রাক্টর মিছিলে।

ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার (পশ্চিম) শালিনী সিংহ বলেছেন, ‘দিল্লির ভেতরে মিছিল প্রবেশের কোনো কথা নেই। সেই মতোই পুলিশি ব্যবস্থা রয়েছে। কিন্তু রাজধানীর লাগোয়া অংশে রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে।’ এখনো পর্যন্ত কৃষকরা অনড় রয়েছেন তাদের অবস্থানে।
দাবি করে চলেছেন, তিনটি কৃষি আইন বাতিল ছাড়া তারা আর কোনো প্রস্তাবেই সাড়া দেবেন না। কেন্দ্রীয় সরকার তার মধ্যেই নানারকমভাবে কৃষকদের আন্দোলনের রাস্তা থেকে সরে আসার জন্য আবেদনের রাস্তায় হাঁটছে।
তাঁদের মূলত দাবি তিনটি- ঋণ মুকুব, ফসলের দের গুন দাম, ও তিন সপ্তাহের বিশেষ সংসদীয় অধিবেশন। গতকাল সভার পর রামলীলা ময়দান সারারাত জেগে। চিকিৎসকের ব্যবস্থা থাকলেও সেদিকে পা বাড়ায়নি কেও। এতবড় কিষান মিছিল শেষ কবে দেশবাসী লক্ষ্য করেছে তা বলা কঠিন। এর আগেও অনেক কৃষক মিছিল হলেও এত জোরদার ও বৃহৎ আকারের মিছিল সব কিছু কে হার মানাবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ রা।
অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কোঅর্ডিনেসন কমিটির নেতৃত্বে ২০৭টি কৃষক সংগঠন মিছিল করছে। প্রায় একলাখ কৃষক হাঁটছেন এই মিছিলে। মুখে স্লোগান, ‘অযোধ্যা নেহি, করজি মাফ চাহিয়ে।‘


