সন্ধান২৪.কম ডেস্ক : দুবাইতে পাকিস্তানি আততায়ীর হাতে খুন হলেন এক ভারতীয় দম্পতি। তাঁদের নাম হীরেন ও বিধি আধিয়া। তাঁদের এক মেয়েও আততায়ীর ছুরির আঘাতে জখম হয়েছে। একটি দু’তলার ভিলাতে দুই মেয়েকে নিয়ে থাকতেন তাঁরা। পুলিস সূত্রে খবর, ডাকাতির উদ্দেশ্য নিয়েই ওই ভিলায় ঢুকেছিল পাকিস্তানি যুবক। বছর খানেক আগে ওই ভিলাতে সে রক্ষণাবেক্ষণের কাজ করত। তখনই ওই বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করেছিল সে। ঘটনাস্থল থেকে ওই পাকিস্তানি খুনি পালিয়ে গিয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় সে খুনের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।


